• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

যুক্তরাষ্ট্রের এক শীর্ষ আইনপ্রণেতা মঙ্গলবার স্বীকার করেছেন : ৩৯টি যুদ্ধবিমান হারিয়েছে

আন্তজাতিক ডেস্ক / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

যে ইরানের সঙ্গে ব্যর্থ অভিযানে যুক্তরাষ্ট্র ৩৯টি যুদ্ধবিমান হারিয়েছে।
সিনেটের এক বিশেষ কমিটির শুনানিতে ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেস পেন্টাগন কর্মকর্তাদের কাছে সংঘাতের বিপুল আর্থিক ক্ষয়ক্ষতির বিষয়ে প্রশ্ন তোলেন এবং বলেন,- প্রায় এক মাস আগের তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে, ফলে প্রকৃত ক্ষতি আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিরক্ষাবিষয়ক প্রকাশনা ‘দ্য ওয়ার জোন’-এর বরাত দিয়ে প্রকাশিত তথ্যে দেখা যায়, ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে শত্রুতা শুরুর পর থেকে মার্কিন বিমানবাহিনী প্রায় ১৩ হাজার উড্ডয়ন (সর্টি) পরিচালনা করলেও বিমান হারানোর হার ছিল উল্লেখযোগ্যভাবে বেশি।

প্রতিবেদনে বলা হয়, ৩৯টি বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও ১০টি বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো একটি বোয়িং ই-৩ সেন্ট্রি নজরদারি বিমান, এবং একটি এফ-৩৫এ লাইটনিং-২ যুদ্ধবিমান, যা ইরানের আকাশসীমার ভেতরে আঘাতপ্রাপ্ত হয় বলে দাবি করা হয়।

আর্থিক ক্ষতির পরিমাণ জানতে চাইলে পেন্টাগনের প্রধান আর্থিক কর্মকর্তা জে হার্স্ট তাৎক্ষণিক কোনো সংখ্যা দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, বহরের পুনরুদ্ধার ব্যয় সম্পর্কে কোনো পূর্বানুমানের আগে ‘পূর্ণাঙ্গ পর্যালোচনা’ প্রয়োজন। সোর্স: The Cradle
মাত্র ৪০ দিনের যুদ্ধে দীর্ঘদিনের স্যাংশনে থাকা একটা দেশ ইরানের সাথে যুদ্ধে ৩৯ টা বিমান পুর্ণ ধ্বংস হওয়া, আরো ১০ টি বিমান বড় ধরণের ক্ষতির শিকার হওয়া আমেরিকার জন্যে এক লজ্জাজনক পরাজয়। মার্কিন সংসদ সদস্য স্বীকার করে নেয়ায়, CENTCOM এর আর ডিনাই করার খুব বেশি একটা সুযোগ নেই।

এতে এটাও স্পষ্ট হয়েছে যে, ইরানি ড্রোন আমেরিকান বিমানকে ঘাঁটিতে গ্রাউন্ডেড থাকা অবস্থায় পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে ধ্বংস করলে ও, ইরানি এয়ারডিফেন্স সিস্টেম ও যুদ্ধে বেশ অ্যাক্টিভ ছিল। IRGC তাদের নিজেস্ব যেই এয়ারডিফেন্সের কথা উল্লেখ্য করেছে, এটা বেশ কার্যকর ভূমিকা পালন করেছে।

আর আমেরিকার যুদ্ধে এই লজ্জাজনক হারের কারণেই ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে এমন কোন ডিল করে ফেলতে পারে, যা ইসরায়েলের জন্যে খারাপ চুক্তি।

ইসরায়েলি কর্মকর্তারা সিএনএন-কে জানিয়েছে, ইসরায়েল উদ্বিগ্ন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি “খারাপ চুক্তি” করতে পারেন, এবং তারা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধানের লক্ষ্যে আলোচনায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এই খবরটা দ্যা জেরুজালেম পোস্ট ও CNN-কে কোট করে প্রকাশ করেছে।

শুধু যে এয়ারক্রাফট হারানোর লজ্জায় ট্রাম্প কোন ব্যাড ডিল করবে এমনটা না, ডোনাল্ড ট্রাম্প এখন হিউজ প্রেশারে আছে সারা বিশ্ব থেকে। আবারো যুদ্ধ শুরু করে আরো লজ্জাজনকভাবে হারতে চায় না, এটার প্রেশারে ও আছে।

ট্রাম্প প্রতিদিনই বলে ইরানের 69 জাহাজ তারা সাগরে ডুবিয়ে দিয়েছে, এদিকে নিজেরাই 39 এয়ারক্রাফট হারিয়ে বসে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category