• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Headline
১২ ঘণ্টার মধ্যে পশুর হাটের বর্জ্য অপসারণের নির্দেশ গাজীপুর সিটিকে “ক্লিন ও গ্রিন” রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত নতুন ভিসি নিয়োগে ডুয়েটে উত্তেজনা, শিক্ষার্থী- পুলিশ ও ভিসি সমর্থকদের সংঘর্ষে আহত ১৭ বাজিতপুর উপজেলা ইমাম উলামা পরিষদের নতুন কমিটি গঠন সৌদিতে ব্যাপক ধরপাকড়,  গ্রেপ্তার সাড়ে ৯ হাজার অবৈধ প্রবাসী  প্রতিরোধে, চিকিৎসা, ওষুধ সমন্বিত উদ্যোগের প্রয়োজন : উচ্চ রক্তচাপ দেশে বাড়ছে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু বিশ্ববিদ্যালয় প্রশাসনে পরিবর্তন নিয়ে বিতর্ক: ছাত্রশিবিরকে দায়ী করলেন নাসির গ্রেপ্তার ৭, পশ্চিমবঙ্গে মসজিদের মাইকের আওয়াজ কমানো নিয়ে রণক্ষেত্র দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনায় এসেছে :  প্রধানমন্ত্রীর উপদেষ্টা চব্বিশের জুলাই আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

১২ ঘণ্টার মধ্যে পশুর হাটের বর্জ্য অপসারণের নির্দেশ গাজীপুর সিটিকে “ক্লিন ও গ্রিন” রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত

রাজু আহাম্মেদ, গাজীপুর: / ৭ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অস্থায়ী পশুর হাটসমূহের ইজারা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং জনদুর্ভোগ কমাতে গাজীপুর সিটি কর্পোরেশনে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কোরবানির পশুর হাট ও কোরবানির পর সৃষ্ট বর্জ্য সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে অপসারণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) আশরাফ।

সভায় সভাপতির বক্তব্যে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গাজীপুর সিটিকে ক্লিন ও গ্রিন রাখার লক্ষ্যে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় ঈদুল আযহাকে সামনে রেখে পশুর হাট ও কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সর্বোচ্চ ১২ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “অস্থায়ী পশুর হাটের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজস্ব ভলান্টিয়ার টিমের মাধ্যমে হাট চলাকালীন এবং শেষ হওয়ার সাথে সাথে ময়লা-আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি গাজীপুর সিটি কর্পোরেশনের ভলান্টিয়াররাও এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করবে।”

এছাড়াও সভায় ঈদ যাত্রাকে নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে মহাসড়কের পাশে পশুর হাটের কারণে যেন কোনো প্রকার যানজট সৃষ্টি না হয়, সেদিকে কঠোর ও বিশেষ নজর দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

স্থানীয় প্রশাসন আশা প্রকাশ করেছে যে, সকল বিভাগের এই সমন্বিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে এবারের ঈদুল আযহায় গাজীপুর নগরীকে সম্পূর্ণ পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা