• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Headline
তৃণমূল রাজনীতির কিংবদন্তি মুজিবুর রহমান মঞ্জুর ১১তম মৃত্যুবার্ষিকী আজ স্কুল ফিডিংয়ে তুঘলকি কাণ্ড, কলা-ডিম-রুটিতে সপ্তাহে ১৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ নরসিংদীতে চিংড়ি মাছে জেলী মেশানোর দায়ে পাইকারী ব্যবসায়ীকে জরিমানা মানচিত্রে ইসরাইলের বদলে ফিলিস্তিনের নাম, নতুন বিতর্কে চীন ‘জাতিগত নির্মূলের’ গাজায় ‘গণহত্যা’ প্রতিরোধে ব্যবস্থা নিতে ইসরাইলের প্রতি আহ্বান জাতিসংঘের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন নার্গিস মোহাম্মদি :  ইরানের মুশফিক ১৬ হাজার রানের ক্লাবে নাম জয়ের জন্য বিশ্বরেকর্ড গড়েই জিততে হবে পাকিস্তানকে ‘পেদ্দি’-র ট্রেইলারে ঝলক নিয়ে হাজির রাম চরণ অবশেষে  ছিনতাইকারীর টানে কান ছিঁড়ে দুই ভাগ, ঝরছিল রক্ত

ডা. শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি / ৫৩ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহ।

আজ সোমবার রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি সাউথ এবং সাউথ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর তাই দায়ে আর্ন উপস্থিত ছিলেন। অন্যদিকে বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক অগ্রগতি, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে হাইকমিশনার ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং উভয় দেশের উন্নয়ন উদ্যোগে নতুন সম্ভাবনা সৃষ্টির আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত পোষণ করেন। এ সময় হাইকমিশনার বিরোধীদলীয় নেতাকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা