• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Headline
মিঠাপুকুরে বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ প্রতিরোধে জননী প্রকল্পের বিতর্ক প্রতিযোগিতা দুর্নীতির কারণে রাষ্ট্রীয় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে: এমপি সাঈদ শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ‘শিক্ষকদের মর্যাদা মানেই শিক্ষার ভিত্তি শক্তিশালী করা’—কালাইয়ে বিশ্ব শিক্ষক দিবস ফুলপুরে স্কুলছাত্রীর সন্তান প্রসব নির্বাচনী প্রচারণায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জিয়া ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় মাটির দেয়াল ধসে সাড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ডেঙ্গু ঠেকাতে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

মুশফিক ১৬ হাজার রানের ক্লাবে নাম

খেলাধুলা ডেস্ক / ৯১ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

 

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজার ক্লাবে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে ১৩৭ রানে আউট হন মুশফিক।

এই ইনিংস খেলার পথে বাংলাদেশের প্রথম ও বিশ্বের ৩৪তম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজার পূর্ণ করেন মুশফিক। ৪৭৮ ম্যাচের ৫৩৫ ইনিংসে মুশির রান এখন- ১৬,০৫৮। ক্যারিয়ারে ২২টি সেঞ্চুরির সাথে ৮৪টি অর্ধশতকও আছে তার। ব্যাটিং গড়- ৩৪.৪৮।

এরমধ্যে ১০২ টেস্টের ১৮৮ ইনিংসে ৬,৭৬৩ রান, ২৭৪ ওয়ানডেতে ২৫৬ ইনিংস ব্যাট করে ৭,৭৯৫ রান এবং ১০২ টি-টোয়েন্টির ৯৩ ইনিংসে ১৫০০ রান করেছেন মুশফিক।

মুশফিকের পর আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান আছে তামিম ইকবালের। ৩৯১ ম্যাচের ৪৫২ ইনিংসে ২৫ সেঞ্চুরি ও ৯৪ হাফ-সেঞ্চুরিতে ১৫,২৪৯ রান করেছেন তিনি। তামিমের ব্যাটিং গড়- ৩৫.২১।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড ভারতের শচীন টেন্ডুলকারের। ৬৬৪ ম্যাচের ৭৮২ ইনিংসে ৩৪,৩৫৭ রান করেছেন টেন্ডুলকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category