• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Headline
‘শিক্ষকদের মর্যাদা মানেই শিক্ষার ভিত্তি শক্তিশালী করা’—কালাইয়ে বিশ্ব শিক্ষক দিবস ফুলপুরে স্কুলছাত্রীর সন্তান প্রসব নির্বাচনী প্রচারণায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জিয়া ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় মাটির দেয়াল ধসে সাড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ডেঙ্গু ঠেকাতে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার এনসিপির পাঁচ নেতাকে উপদেষ্টা করে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটি ঘোষণা বিমানবন্দরের নিরাপত্তায় গাফিলতি হলে কঠোর শাস্তি

ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ভালুকা প্রতিনিধি / ৩০ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ভালুকা (ময়মনসিংহ)

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে মাদকবিরোধী প্রতিবাদ করায় স্থানীয়দের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় সিডষ্টোর-পালগাঁও সড়কের আওলাতলী ধরনীর বাঁশঝাড় এলাকায় ‘শান্তিপ্রিয় এলাকাবাসী’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওলাতলী গ্রামের জামাল নামের এক ব্যক্তির বিরুদ্ধে মাদক কারবারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় স্থানীয় ১১ জনের বিরুদ্ধে সিআর মামলা নং-১০৩৮/২৬ দায়ের করা হয়েছে বলে তারা দাবি করেন।

বক্তারা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনে অংশ নেওয়ার কারণে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হলে তা মেনে নেওয়া হবে না। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে মাদক নির্মূল কমিটির সভাপতি ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির, ২ নম্বর ওয়ার্ড সভাপতি মকবুল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ পাঠান, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শরাফত আলী, হাফিজ উদ্দিন, কমুর উদ্দিন, আবুল হোসেন মাস্টার, দুলাল মাস্টার, যুবদল নেতা আরফান, জাহাঙ্গীর তালুকদার, স্বপন তালুকদার, লোকমান ফকির, উজ্জ্বল সরকার, হাজী দুলাল ও হযরত আলী ফরাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category