• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Headline
‘শিক্ষকদের মর্যাদা মানেই শিক্ষার ভিত্তি শক্তিশালী করা’—কালাইয়ে বিশ্ব শিক্ষক দিবস ফুলপুরে স্কুলছাত্রীর সন্তান প্রসব নির্বাচনী প্রচারণায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জিয়া ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় মাটির দেয়াল ধসে সাড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ডেঙ্গু ঠেকাতে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার এনসিপির পাঁচ নেতাকে উপদেষ্টা করে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটি ঘোষণা বিমানবন্দরের নিরাপত্তায় গাফিলতি হলে কঠোর শাস্তি

ভালুকায় মাটির দেয়াল ধসে সাড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আশিকুর রহমান শ্রাবন, / ৯ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

 ভালুকা (ময়মনসিংহ):

ময়মনসিংহের ভালুকায় টানা বৃষ্টির মধ্যে জরাজীর্ণ মাটির ঘরের দেয়াল ধসে পড়ে আয়েশা নামে সাড়ে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার ধীতপুর ইউনিয়নের ধীতপুর বাজার সংলগ্ন মীরবাড়িতে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু আয়েশা উপজেলার বিরুনিয়া গ্রামের সিদ্দিক মিয়ার বড় মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শিশুটির মা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় গত এক মাস ধরে আয়েশাকে নিয়ে তার বাবা সিদ্দিক মিয়া ধীতপুর বাজার এলাকায় শ্বশুরবাড়িতে (শিশুটির নানাবাড়ি) অবস্থান করছিলেন। রোববার টানা বৃষ্টির সময় শিশুটি ঘরের ভেতরে তার বাবার পাশে শুয়ে ছিল। এ সময় হঠাৎ করে ঘরের পুরোনো ও জরাজীর্ণ মাটির দেয়াল ধসে তাদের ওপর পড়ে যায়। এতে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই শিশু আয়েশার মৃত্যু হয়।

পরে আশপাশের লোকজন এসে মাটি সরিয়ে শিশুটির নিথর দেহ উদ্ধার করে। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় শিশুটির পরিবারে শোকের মাতম চলছে এবং পুরো ধীতপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category