• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Headline
কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগ ঘিরে সংসদে তীব্র আলোচনা চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মধ্যপ্রাচ্যে বইছে সুবাতাস : শ্রমবাজারে স্থানীয় সরকার নির্বাচন : জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ভৈরব রেল বাইপাস নির্মাণের দাবি আবারও জোরালো হয়ে উঠেছে কিশোরগঞ্জবাসীর মাঝে আমেরিকায় চিকিৎসাধীন এমপি শেখ মজিবুর রহমান ইকবালের সুস্থতা কামনায় দোয়া চেয়েছে পরিবার শ্রমজীবনের স্বপ্নবাজ শাবনূরের এগিয়ে যাওয়ার গল্প কোরবানীর পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ, ঋণ সুবিধা ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের উদ্যোগ পবিত্র ঈদুল আজহা ২৮ মে : চাঁদ দেখা গেছে

ভূমিসেবা মেলার-২০২৬ উদ্বোধন করলেন : প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূমি মন্ত্রণালয় ডেস্ক. / ৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে মঙ্গলবার শুরু হয়েছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’। সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ মানুষের কাছে ভূমিসেবা সহজ ও দ্রুত পৌঁছে দেওয়া, ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীকে আধুনিক ভূমি ব্যবস্থাপনার আওতায় আনাই এ মেলার মূল লক্ষ্য।

সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে গ্রামীণ জনগণ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতো।

তিনি বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। মানুষ যেন ঘরে বসেই অধিকাংশ ভূমিসেবা পেতে পারে এবং ভূমি অফিসে গিয়ে হয়রানির শিকার না হয়, সে লক্ষ্যেই অটোমেশন কার্যক্রম জোরদার করা হয়েছে।

মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা, অনলাইন আবেদন পদ্ধতি ও নাগরিক সহায়তা কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে। আয়োজকরা আশা করছেন, এ মেলার মাধ্যমে জনগণের মধ্যে ভূমিসেবা বিষয়ে সচেতনতা আরও বাড়বে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা