• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Headline
দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত, আহত ৫ বাংলাদেশি মেট্রোরেলের সময় ২০ মিনিট বাড়ছে, ৭ জুন থেকে নতুন সূচি কার্যকর ১২ মামলায় জামিনের পর কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন সেলিনা হায়াৎ আইভী ডিএনডি বাঁধের জলাবদ্ধতা সমাধানে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত খলিলুর রহমানের ইউএনজিএ সভাপতি নির্বাচন: ১৭ কোটি মানুষের বিজয় বলে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ কমিয়ে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার পরিকল্পনা সরকারের : আমির খসরু অবহেলায় মায়ের মৃত্যু : যুগ্ম-সচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: বাসস চেয়ারম্যানআনোয়ার আলদীন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: বাসস চেয়ারম্যানআনোয়ার আলদীন

একুশে সংবাদ ডেস্ক / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ার আলদীন বলেছেন, বৃক্ষরোপণকে দেশব্যাপী একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। তিনি বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

আজ খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাশকাটি ফুটবল মাঠে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি একটি ফলদ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

আনোয়ার আলদীন বলেন, একটি পূর্ণবয়স্ক বৃক্ষ বহু মানুষের জন্য অক্সিজেন সরবরাহ করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, অতিরিক্ত রাসায়নিক ব্যবহার, নদী-খাল দখল ও অপরিকল্পিত উন্নয়নের কারণে জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

তিনি আরও বলেন, গাছ শুধু পরিবেশ রক্ষার উপাদান নয়, এটি মানুষের টিকে থাকার অন্যতম প্রধান আশ্রয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণকে উত্তম ইবাদত হিসেবে উল্লেখ করে তিনি প্রতিটি গ্রাম ও জনপদে দেশীয় প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে দেশীয় গাছ, মাছ, ধানসহ জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

তিনি বলেন, প্রত্যেক বাড়িতে অন্তত একটি করে ফলদ ও ঔষধি গাছ রোপণ করা উচিত। সরকারের চলমান ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিদাশকাটি স্বাধীনতা সংসদের সভাপতি শেখ আল-এহসান। তিনি জানান, সংগঠনটি দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রমের পাশাপাশি বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ এবং সড়কের পাশে ও পতিত জমিতে বৃক্ষরোপণ করা হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ শাহরিয়ার সেলিম। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শেখ আল এমরান, ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য শেখ আব্দুল গফুর, শেখ আনিসুর রহমান শিবলু, শেখ হারুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা