• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

সাহেব রেজা শ্যামনগর প্রতিনিধি / ২৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ঐক্য ছাড়া কোন জাতি এগুতে পারে না। সামান্য স্বার্থের জন্য নিজেদের মধ্যে দুরত্ব তৈরি না করে বরং এলাকার উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট কাউসার আজিজ। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কমকর্তা, সুশীল সমাজ প্রতিনিধি, শিক্ষকবৃন্দ, সাংবাদিক নেতৃব›ৃদ এবং এনজিও সমন্বয়কসহ নানা শ্রেনীর পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন মাছ, কৃষি, খেলাধুলায় শ্যামনগর একটি সম্ভবনাময় জনপদ। সুন্দরবন শ্যামনগরের সবচেয়ে বড় পরিচয়। এসব যাবতীয় বিষয়ের প্রতি এই জনপদের প্রতিটি মানুষের দায়বদ্ধতা রয়েছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে শ্যামনগর শুধু সাতক্ষীরা নয়, গোটা বিভাগ তথা সমগ্র দেশের মধ্যে বিশেষ পরিচিতি পাবে।
নিজের বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, বাংলাদেশ আবারও অন্ধকারে ডুবে যাক সেটা কেউ চাইবে না। দেশকে তাই কোন মতেই পিছাতে দেয়া যাবে না। বাংলাদেশকে বুকে ধারণ করতে হবে। এদেশের অগ্রগতির জন্য প্রত্যেককে স্বীয় ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে দেশের জন্য কাজ করে আত্মতৃপ্তি নিতে হবে।
মাদক এবং অনলাইন জুয়ার বিস্তার রুখতে পারিবারিক সচেতনতা সৃষ্টিসহ সামজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে তিনি আরও বলেন কোন পরিবারের সকল সদস্যের অপরাধমুলক কর্মকান্ডে জড়িয়ে পড়ার তথ্য খুবই উদ্বেগজনক। অঙ্কুরেই তা নষ্ট না কতে পারলে সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্থ হবে। একইসাথে কারও কোন ছোটখাট ভুলত্রুটি থাকলে সেগুলো শুধরে সঠিকভাবে নিজ দায়িত্ব পালনেরও আহবান জানান। একই সাথে পদ্মপুকুরের উপকুল রক্ষা বাঁধ সংস্কার, শিক্ষার মান উন্নয়ন, সরকারি জমির ব্যবস্থাপনা, খেলার মাঠ গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ের উপর তিনি দিকনির্দেশনামুলক কথা বলেন।
উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মনিরুজ্জামান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী, স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, কোস্টগার্ড কমান্ডার লেঃ মাহাবুব, সহকারী বন সংরক্ষক মোঃ শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীর, নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, চেয়ারম্যান আমাজদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা জিয়াদ আলী, আনছার ভিডিপি কর্মকর্তা আলমগীর হোসেন, নৌ-পুলিশের ইনচার্জ হাফিজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, সামরিক গোয়েন্দা বিভাগের আব্দুল্লাহ আল মামুন, প্রদান শিক্ষক আব্দুল্লাহ প্রমুখ।
এদিকে মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরির্দর্শনে যেয়ে শিক্ষার্থীদের সাথে কিছু সময় কাটান। এসময় শ্রেনীকক্ষে পাঠরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে গঠনমুলক কথা বলার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ গাছ রোপন করেন। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) অফিস পরিদর্শন করেন এবং রেকর্ডরুমসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরবর্তীতে শ্যামনগর থানা পরিদর্শন করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category