• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Headline
বাজেট ঘোষণার পরও বাজারে পণ্যের দাম স্থিতিশীল: প্রতিমন্ত্রী শরীফুল আলম গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান ইসলামী ব্যাংকের নতুন প্রতিনিধির জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে রূপকথা লিখল কেপ ভার্দে, স্পেনকে রুখে রাতারাতি তারকা ভোজিনহা দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর, প্রত্যর্পণে সক্রিয় বাংলাদেশ সীমান্তে পুশইন ও হত্যাকাণ্ড বন্ধের দাবিতে শাহবাগে সমাবেশ, বিএনপি ও সরকারের সমালোচনা এনসিপির সীমান্তে পুশ-ইন ও হত্যা-নির্যাতনের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ ক্ষমতাচ্যুত করার আহ্বান সাবেক প্রধানমন্ত্রী বারাকের মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরি নাই : নির্বাহী পরিচালক প্রেমের গুঞ্জন নোরার 

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগ: খুলশী থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম / ৪৪ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা ও মারধরের অভিযোগের ঘটনায় চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই আদেশে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে লালখান বাজার ফ্লাইওভারের মুখে নাঈম হাসানকে বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে হেনস্তা ও মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

এ ঘটনায় নাঈম হাসানের ভাই বাদী হয়ে খুলশী থানায় মামলা দায়ের করেন। মামলায় খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং পুলিশের সোর্স হিসেবে পরিচিত সোহেলকে আসামি করা হয়েছে। অভিযোগের পর অভিযুক্ত তিনজনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

ঘটনার তদন্ত শুরু করেছে সিএমপি। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, সোনা চোরাচালান সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছিল। তবে অভিযানের প্রক্রিয়া, তথ্যের উৎস এবং সংশ্লিষ্টদের আচরণসহ পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

সিএমপি সূত্র জানায়, ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার স্বার্থে খুলশী থানার ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা