• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Headline
যৌক্তিক বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: বিরোধীদলীয় নেতা আমদানি নীতি আদেশ পরিমার্জনে মন্ত্রিসভা কমিটি গঠন : ২০২৬-২০২৯ দুর্নীতি প্রতিরোধে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত : চুয়াডাঙ্গা নিউইয়র্কের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শামা ওবায়েদ ঢাকা ত্যাগ কমেছে আদা, রসুন ও পেঁয়াজের দাম, মূল্য তালিকা টানানোর নির্দেশ : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর শরীফুল আলম ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে শিগগিরই : স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : ডা. জাহেদ উর রহমান আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায়: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ দুপুরে সাংবাদিকদের কর্মসংস্থানে দৈনিক বাংলা, টাইমস ও বিচিত্রা পুনরায় চালুর তাগিদ : মির্জা ফখরুলের রাজশাহীর আমে মুগ্ধ বাংলাদেশে নিযুক্ত : মার্কিন রাষ্ট্রদূত

গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান ইসলামী ব্যাংকের নতুন প্রতিনিধির

একুশে সংবাদ ডেস্ক / ৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
সংবাদ সম্মেলনে নতুন প্রতিনিধি ইসলামী ব্যাংকের মোহাম্মদ জহির হোসেন। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আবারও দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সার্বিক দায়িত্বপ্রাপ্ত নতুন প্রতিনিধি মোহাম্মদ জহির হোসেন।

সোমবার (১৫ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, সেবার মানোন্নয়ন এবং ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে তার ঐতিহ্যবাহী অবস্থানে ফিরিয়ে নেওয়াই হবে প্রধান লক্ষ্য।

মোহাম্মদ জহির হোসেন বলেন, “কোম্পানি আইন অনুযায়ী শেয়ারহোল্ডারদের পাশাপাশি আমানতকারীরাই ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন। তাদের আমানতের ওপর ভিত্তি করেই ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয়। তাই আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, তাদের আস্থা অটুট রাখা এবং সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব।”

তিনি আরও বলেন, “আজ থেকে ইসলামী ব্যাংকের জন্য একটি নতুন যাত্রা শুরু হলো। আমরা ব্যাংকের সুনাম, স্বচ্ছতা ও পেশাদারিত্ব পুনরুদ্ধারে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের বিপুল সংখ্যক মানুষের আস্থা ও প্রত্যাশার কেন্দ্র হিসেবে ইসলামী ব্যাংক ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

পরিচালনা পর্ষদ ব্যাংকের সার্বিক কার্যক্রম স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় নীতিগত নির্দেশনা দেবে উল্লেখ করে তিনি বলেন, দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না এবং গ্রাহকদের সব ধরনের লেনদেন স্বাভাবিকভাবেই চলবে।

গ্রাহকদের উদ্দেশে তিনি বলেন, “উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সবার সম্মিলিত প্রচেষ্টায় ইসলামী ব্যাংককে আবারও দেশের অন্যতম সেরা ও সর্বাধিক আস্থার ব্যাংক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো।”

সংবাদ সম্মেলনে তিনি গ্রাহক, আমানতকারী, শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা