• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Headline
বাজেট ২০২৬-২৭, তরুণ’রা কি বাজেট সচেতন ? সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ সাতকানিয়ার আমিলাইশে গভীর রাতে বসতবাড়িতে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ভিক্টোরিয়া হাসপাতালে জেলা প্রশাসনের কঠোর নজরদারি বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে : যুব প্রতিমন্ত্রী আমিনুল হক আগামী ২৬শে জুন পবিত্র আশুরা প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করছে সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী ববি হকের লাইনচ্যুত  কলকাতায় তোপের মুখে পড়ার গুঞ্জন, যা বললেন অভিনেতা মোশাররফ করিম

আগামী ২৬শে জুন পবিত্র আশুরা

অনলাইন ডেস্ক. / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

আগামী ২৬শে জুন শুক্রবার দেশে উদযাপিত হবে পবিত্র আশুরা। দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা শুরু হবে। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. ফজলুর রহমান।

১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক প্রমুখ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা