• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Headline
আইআরসির প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রীর বৈঠক জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা : দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান : রবিউল আলমের মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের টেক্সটাইল সানকো মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন  দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : প্রধান নির্বাচন কমিশনার বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রতিমন্ত্রী শরীফুল আলমের উদ্যোগে ‘খ’ থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত হচ্ছে কুলিয়ারচর পৌরসভা কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিল রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা :  ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে: মিয়া গোলাম পরওয়ার

একুশে সংবাদ ডেস্ক / ৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

 

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই বিপ্লবের সুফলভোগীদের একটি অংশই এখন জুলাই আন্দোলনের যোদ্ধাদের বঞ্চিত করছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের পরিবর্তে পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে।

সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে আয়োজিত ‘জুলাই বিপ্লব: স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি। জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন সমাজব্যবস্থা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু বর্তমান সরকার সেই লক্ষ্য থেকে সরে গিয়ে পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে।”

তিনি আরও বলেন, “জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন হলে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা থাকবে না। মৌলিক সাংবিধানিক সংস্কার ছাড়া রাষ্ট্র কাঠামো থেকে ফ্যাসিবাদী চরিত্র দূর করা সম্ভব নয়। অন্যথায় যে-ই ক্ষমতায় আসুক, একই ধরনের শাসনব্যবস্থার পুনরাবৃত্তি ঘটতে পারে।”

প্রশাসনে রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে জামায়াতের এই নেতা বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা হলে প্রশাসনকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করা সম্ভব হবে।

তিনি দাবি করেন, গণভোট নিয়ে যেসব আপত্তি এখন তোলা হচ্ছে, সেগুলো নির্বাচনের আগে উত্থাপন করা হয়নি। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলেও তিনি মন্তব্য করেন।

সেমিনারে রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করে বলেন, বিএনপি শুরুতে রাষ্ট্রপতিকে বহাল রাখলেও পরে রাজনৈতিক স্বার্থে তাকে পদত্যাগে বাধ্য করেছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা থেকে সরে এসেছে।

এ সময় তিনি জুলাই আন্দোলনের ইতিহাস জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

সেমিনারে জামায়াতের নেতৃবৃন্দ, চিকিৎসক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category