• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানকে দিল বিএনপির স্থায়ী কমিটি এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে এনসিপির প্রতীকী মার্চ, পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি বছরের শেষেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের আশা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পুলিশি যানবাহনের নিরাপত্তা জোরদারের নির্দেশ, সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান শুধু ঢাকা নয়, সমগ্র বাংলাদেশের সমন্বিত উন্নয়নই পারে রাজধানীকে বাসযোগ্য করতে নবগঠিত রুহিয়া উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিস স্থাপনে পুরাতন থানা ভবন পরিদর্শনে বিএনপি নেতারা সরকার-ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী দেশের স্বার্থে জাতীয় ঐক্য এখনো জরুরি: নাহিদ ইসলাম বাংলাদেশ থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুরা অনুপ্রবেশকারী নয়, শরণার্থী: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক / ৮০ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

জিপিএস ছাড়া মিলবে না নতুন নিবন্ধন ও ফিটনেস সনদ, সড়কে শৃঙ্খলা আনাই সরকারের লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক:
দেশের সব গণপরিবহনে শনিবার (১ আগস্ট) থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত করা এবং তা সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। একই সঙ্গে জিপিএস সংযুক্ত না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন, ফিটনেস সনদ প্রদান কিংবা নবায়ন করা হবে না।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ২৮ জুলাই প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর ধারাবাহিকতায় ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস ডিভাইস স্থাপন ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, নতুন নিবন্ধন, ফিটনেস সনদ প্রদান বা নবায়নের সময় যানবাহনে জিপিএস সংযোজনের প্রমাণপত্র বিআরটিএ কার্যালয়ে জমা দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি সচল রয়েছে কি না, তাও প্রদর্শন করতে হবে।

বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি মান ও স্পেসিফিকেশন তাদের ওয়েবসাইট ও স্থানীয় কার্যালয়ে পাওয়া যাবে। নির্ধারিত মান অনুযায়ী ডিভাইস স্থাপনের পরই নিবন্ধন ও ফিটনেস-সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হবে।

সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই গণপরিবহনের নিবন্ধন ও ফিটনেস সনদ দেওয়া বা নবায়ন করা হবে।

সরকারের এই উদ্যোগের লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে গণপরিবহনের অবস্থান, গতি ও রুট ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা। সংশ্লিষ্টদের মতে, এর ফলে বাসের রেষারেষি, যেখানে-সেখানে যাত্রী ওঠানামা এবং অনিয়ন্ত্রিতভাবে লেন দখলের মতো সমস্যা নিয়ন্ত্রণে আনা সহজ হবে।

তবে পরিবহন মালিকদের একটি অংশ মনে করছেন, প্রথম দিন থেকেই দেশের সব গণপরিবহনে শতভাগ জিপিএস সংযুক্তি নিশ্চিত করা বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে।

এদিকে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, জিপিএস বাধ্যতামূলক করা ইতিবাচক উদ্যোগ হলেও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন অপসারণ, দক্ষ চালক নিশ্চিতকরণ, কার্যকর তদারকি, জবাবদিহি এবং আইন প্রয়োগে কঠোরতাও সমান গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category