কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আকতার।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়ন ও ভাল ফলাফল পেতে হলে অবশ্যই ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের মধ্যে একটি মেলবন্ধন থাকা জরুরি। তা-না হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভালো ফলাফল অর্জন সম্ভব নয়।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন, তিনি বলেন সন্তানদের কেবল বিদ্যালয়ে পাঠিয়ে দায় সারলে হবে না অভিভাবকদের।
একইসঙ্গে শিক্ষকরা শিক্ষার্থীদের সার্বিক বিষয়ে তাদের অভিভাবকদের অবিহত করতে হবে। আর এটি সম্ভব হলে একজন শিক্ষার্থী তার