• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Headline
মায়ের খিদমতের উপকারিতা : ইহকাল-পরকাল যে ধ্বনিতে শয়তান অস্বস্তিবোধ করে : ‘আল্লাহু আকবার’ নেপাল-তিব্বত দুর্যোগ মোকাবিলায় ৩ কোটি ১০ লাখ ডলারের সহায়তা চাইল রেড ক্রস  ‘দেশি ফলের প্রাচুর্য’—ফিরেছে পাইন্যাগুলা, লটকন : চট্টগ্রামের বাজারে আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর আসাদুজ্জামান বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ ১,৪০০ : নেপাল-তিব্বতে  চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ জয়পুরহাটের কালাইয়ে সার গোডাউনে অভিযান, তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা নতুন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় কোনো ফল হবে না : ইরান অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই : স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান

১৭ ব্যাংকের সঙ্গে ৪১ হাজার কোটি টাকার চুক্তি : শিল্পকারখানা চালু

অর্থনীতি ডেস্ক / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

করতে প্রণোদনা প্যাকেজ দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো এবং স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় ১৭টি ব্যাংক থেকে ৪১ হাজার কোটি টাকা সংগ্রহের চুক্তি সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। প্রণোদনা তহবিলে অর্থ দিতে সম্মত হওয়া ব্যাংকগুলো হলো সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক।

এর আগে গত ২৩শে মে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারি বিনিয়োগ বাড়ানো এবং অর্থনীতিতে গতি ফেরানোর লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। মোট তহবিলের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ৪১ হাজার কোটি টাকা সংগ্রহ করা হচ্ছে। বাকি ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে দেবে।

প্রণোদনা প্যাকেজের সবচেয়ে বড় অংশ হিসেবে দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানা পুনরায় চালুর জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ তহবিল থেকে বেসরকারি খাতের উদ্যোক্তাদের গড়ে সাড়ে ৭ শতাংশ সুদে ঋণ দেয়ার কথা রয়েছে। প্রণোদনা প্যাকেজ ঘোষণা উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছিলেন, এটি মূলত ‘উৎপাদন ও কর্মসংস্থান পুনরুদ্ধার’ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category