• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Headline
 তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে : পঞ্চগড় প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৬ : বর্ষসেরা ক্যাথে প্যাসিফিক, ইউএস-বাংলা পেল তিন স্বর্ণপদক মাদক অর্থপাচারের বিরুদ্ধে তৎপর ডিএনসি, ৪ মামলায় শতকোটি টাকার লেনদেনের তথ্য আগামী জুলাইয়ে চালু হচ্ছে অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক সব ব্যাংক লেনদেন ব্যবস্থা রাজধানী ঢাকায় আধুনিক ও সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সরকারের বহুমুখী উদ্যোগ সৌদি আরবে জেদ্দায় হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে : ধর্মমন্ত্রী কায়কোবাদ অভ্যুত্থান, পাল্টা অভুত্থান এবং একটি বিপ্লব : ৭ নভেম্বর  লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের দায়িত্ব ও করনীয়–এ এফ এম রাসেল পাটোয়ারী

জামায়াত মানুষের মনে ভয় ঢুকিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়: রিজভী

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: / ৮৪ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ঢুকিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে।

তিনি বলেন, গুলশানে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসররা একটি মিছিল করার চেষ্টা করেছে। জামায়াত বলেছে, বিএনপির আশকারায় তারা মিছিল করার চেষ্টা করেছে। বিএনপির ইতিহাস হচ্ছে ন্যায়ের পক্ষে, অঙ্গীকার রক্ষার পক্ষে এবং সব ধরনের মুনাফেকির বিরুদ্ধে।

রিজভী বলেন, বিএনপির মরহুম নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, এরশাদ একটি অবৈধ সরকার, তার অধীনে কোনো নির্বাচন হবে না। এরশাদের পতন পর্যন্ত খালেদা জিয়া সেই অবস্থানে অটল ছিলেন। কিন্তু আওয়ামী লীগ ও জামায়াত একসঙ্গে দাঁড়িয়ে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল।

রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা সোনাপুর গ্রামে ১২ ফেব্রুয়ারি নির্বাচন-পরবর্তী সহিংসতায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মাঝে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের পক্ষে কারা থাকে? ৫ আগস্টের পর তাদের দুঃশাসনে জুলাই আন্দোলনে রক্তের গঙ্গা বয়ে গিয়েছিল। মাসুম শিশু থেকে শুরু করে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা গুলি করে হত্যা করেছে, পুলিশ ও র‌্যাবকে লেলিয়ে দিয়েছে, এমনকি হেলিকপ্টার থেকে ছাত্রদের মিছিলে গুলি করেছে—সেই বর্বরতার বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে তাদের পতন ঘটিয়েছে।

তিনি আরও বলেন, অথচ ৫ আগস্টের পর এই রাজনৈতিক দলটি বলেছে, ‘আমরা আওয়ামী লীগকে মাফ করে দিয়েছি।’ তাহলে তাদের রাজনৈতিক ইতিহাস হচ্ছে বর্বরদের পক্ষে থাকা এবং গণতন্ত্র বিনাশকারীদের সঙ্গে সম্পর্ক রক্ষা করা। তারা ধর্মের নামে রাজনীতি করে সাধারণ মানুষের ঘরবাড়ি, গাছপালা সব জ্বালিয়ে দেয়। তারা ধর্মের নামে বেহেশতের টিকিট বিক্রি করে।

রিজভী বলেন, বিএনপি বিরোধী দলে থাকাকালীনও জনগণের কাছে এসেছে, ক্ষমতায় এসেও জনগণের কাছে এসেছে। তাই যেখানে ধর্ম, মানবতা, সামাজিক সুরক্ষা এবং মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন—সেখানেই বিএনপি ও তারেক রহমান।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন বিরোধী দল বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেও এবং প্রধানমন্ত্রী হওয়ার পরেও এসব পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এ জন্য তিনি ‘আমরা জিয়া পরিবার’ নামে একটি সংগঠন তৈরি করেছেন।

রিজভী বলেন, আপনারা জানেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই মানুষের দোরগোড়ায় নিজের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের মানুষের সেবায় নিয়োজিত থাকার নির্দেশ দিয়েছেন।

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা জিয়া পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হিরা, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াশিমসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে সন্ধ্যায় রুহুল কবির রিজভী পৌর বিএনপি আয়োজিত অপর একটি মতবিনিময় সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category