• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Headline
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব

ইউনিয়ন পরিষদে বিদ্যুৎ প্রকল্পে ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ

Reporter Name / ৫৩ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বিশেষ বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য দেশের ইউনিয়ন পরিষদগুলোর অনুকূলে এককালীন ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের বিশেষ বরাদ্দ উপখাত থেকে এ অর্থ ছাড় করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে সম্প্রতি এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়। আদেশে স্বাক্ষর করেন ইউনিয়ন পরিষদ-২ শাখার উপসচিব বিষ্ণুপদ পাল।

সরকারি আদেশে বলা হয়েছে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রকল্প গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদগুলোর অনুকূলে মোট ১১৯ কোটি ৫৬ লাখ টাকা অবমুক্তির সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে।

যেভাবে উত্তোলন হবে বরাদ্দের অর্থ

বরাদ্দকৃত অর্থ উত্তোলনের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ট্রেজারি রুলসের ফরম-৩২ অনুযায়ী বিল প্রস্তুত করতে হবে। ওই বিলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর নিয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে।

বরাদ্দের অর্থ উত্তোলনের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে বিলের বিপরীতে অ্যাকাউন্ট পে চেক অথবা অ্যাডভাইস ইস্যু করা হবে।

সরকারি আদেশ অনুযায়ী, জেলা কার্যালয় থেকে ইউনিয়ন পরিষদ পরিচালিত ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে অর্থ প্রদান করা হবে। অন্যদিকে উপজেলা কার্যালয় থেকে পাঠানো অ্যাডভাইসের ভিত্তিতে সোনালী ব্যাংক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করবে।

নির্ধারিত কাজে ব্যয় বাধ্যতামূলক

এ অর্থ চলতি ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন বাজেটের নির্ধারিত মঞ্জুরি ও সংশ্লিষ্ট হিসাব খাতের বরাদ্দ থেকে ব্যয় করা হবে।

অর্থ ব্যয়ের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা, ২০২১ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে। নির্ধারিত কার্যক্রম বাস্তবায়ন ছাড়া অন্য কোনো কাজে এ অর্থ ব্যয় করা যাবে না।

সরকারি আদেশে আরও বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী আয়ন-ব্যয়ন কর্মকর্তা দায়ী থাকবেন।

এ ছাড়া বরাদ্দ থেকে অব্যয়িত অর্থ আগামী ৩০ জুন ২০২৭ সালের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।

স্থানীয় সরকার বিভাগের এ অর্থ অবমুক্তির বিষয়ে অর্থ বিভাগের সম্মতিও রয়েছে। গত ১৫ সেপ্টেম্বর অর্থ বিভাগ এ বিষয়ে সম্মতি দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category