• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর আসনে চাঁদাবাজি-দখলদারিত্বের দুঃসাহস কারা দেখায়: নাহিদ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী সালমানের স্টুডিও ভাঙচুর চাঁদাবাজির কারণে নয়, জমি বিরোধে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘থ্রি-আর’ কৌশলে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা এনবিআরের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামের দিকে ফিরে আসার আহ্বান-নূর মোহাম্মদ মন্ডল চৌদ্দগ্রামে সিএনজিকে বাঁচাতে গিয়ে তিশা প্লাটিনাম বাস উল্টে আহত ৩০ মিল্লাঝিল্লা কুমিল্লা-৯২ মেগা মিলনমেলা অনুষ্ঠিত ‎ বাংলাদেশকে বৈশ্বিক বিনিয়োগের কেন্দ্রে নিতে প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামের দিকে ফিরে আসার আহ্বান-নূর মোহাম্মদ মন্ডল

আবু ইউসুফ / ২ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের গাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩৮ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ এশা আয়োজিত এ সভায় শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে কুরআন ও ইসলামের শিক্ষার দিকে ফিরে আসার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও ইসলামি চিন্তাবিদ নূর মোহাম্মদ মন্ডল। সভা পরিচালনা করেন ওয়ার্ড শাখার সেক্রেটারি আজগর আলী।

প্রধান অতিথির বক্তব্যে নূর মোহাম্মদ মন্ডল বলেন, “বিগত ৫৪ বছর ধরে এদেশের শ্রমিকদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে সবাই ব্যবহার করেছে। কিন্তু শ্রমিকদের ভাগ্যের উন্নয়নে কার্যকরভাবে কেউ কাজ করেনি। ফলে আজও শ্রমিকরা অবহেলিত, নিগৃহীত এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।”

তিনি বলেন, কোনো তন্ত্র-মন্ত্র দিয়ে এদেশের শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। শ্রমিকদের প্রকৃত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য কুরআন ও ইসলামের শিক্ষার দিকে ফিরে আসতে হবে।

নূর মোহাম্মদ মন্ডল আরও বলেন, “ইসলামী সমাজ ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হবে না; ইসলামের নীতির আলোকে শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার বুঝে পাবেন, ইনশাআল্লাহ।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর সাংগঠনিক সম্পাদক খন্দকার আসাদুজ্জামান, হাফেজ মো. আল আমিন, ডা. রাসেল মাহমুদ, সাংবাদিক আবু ইউসুফ ও আনোয়ার হোসেন।

এ ছাড়া স্থানীয় নেতৃবৃন্দ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিতকরণ এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category