• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

মিরসরাইয়ে বিভিন্ন জলাশয়ে ২২৩ কেজি মাছের পোনা অবমুক্ত,,

এম অলিউল্লাহ নিজামী,, / ৫ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিভিন্ন জলাশয়ে ২২৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্যসম্পদের উন্নয়ন ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে নির্বাচিত অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে এ পোনা অবমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির আওতায় উপজেলার মহামায়া লেক, উপজেলা পরিষদ পুকুর, মিরসরাই থানা পুকুর, বাওয়াছড়া লেক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জলাশয়, জোরারগঞ্জ হাইওয়ে থানা পুকুর এবং ফায়ার সার্ভিস অফিসের জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, জলাশয়গুলোতে অবমুক্ত করা পোনার মধ্যে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। এসব পোনা বড় হয়ে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন ও প্রাপ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রাকৃতিক জলাশয়ের ভারসাম্য রক্ষা, দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণেও এ উদ্যোগ কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষায় অবৈধভাবে মাছ শিকার বন্ধ, জলাশয় দূষণ রোধ এবং পোনা সংরক্ষণে স্থানীয় জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে মিরসরাইয়ের জলাশয়গুলোতে দেশীয় মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। উপজেলার বিভিন্ন জলাশয়ে নিয়মিত পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্যসম্পদের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় জনগণের পুষ্টি চাহিদা পূরণে ইতিবাচক প্রভাব পড়বে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category