• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

মিঠাপুকুরে বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ প্রতিরোধে জননী প্রকল্পের বিতর্ক প্রতিযোগিতা

আশরাফুল ইসলাম, / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বালুয়া উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন

আশরাফুল ইসলাম, রংপুর।।

রংপুরের মিঠাপুকুরে বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ প্রতিরোধ এবং মা ও নবজাতকের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জননী প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ের স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) মিঠাপুকুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাই করা চারটি বিদ্যালয়ের অংশগ্রহণে উপজেলা পর্যায়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘মাতৃ ও নবজাতক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ’ জননী প্রকল্পের আওতায় আয়োজিত এ কার্যক্রম কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (কইকা) অর্থায়নে, সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় এবং আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে পরিচালিত হচ্ছে। স্কুল বিতর্ক কার্যক্রম বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সুবর্ণরেখা লিমিটেড।

উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয় পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বুজরুক তাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, বালুয়া উচ্চ বিদ্যালয় ও শালাইপুর উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় বুজরুক তাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও বালুয়া উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়ে পরবর্তী পর্যায়ে উন্নীত হয়। উপজেলা ফাইনালে বালুয়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওমর ফারুক। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. মোতাহার হোসেন সুজন, তিস্তা বিশ্ববিদ্যালয়, রংপুরের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. সবুজ সরকার এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোছা. আফিফা ইশরাত চেতনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ।

আরডিআরএস বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়কারী মাইনুউদ্দিন ভূঁইয়া, সরকারি ও কমিউনিটি সম্পৃক্ততা এবং সেফগার্ডিং ফোকাল মো. রোকনুজ্জামান, সরকারি সম্পর্ক ও কমিউনিটি সম্পৃক্ততা কর্মকর্তা মো. মাহাবুব আলম এবং জননী প্রকল্পের সক্ষমতা উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদুজ্জামান মাসুম। এছাড়া সুবর্ণরেখা লিমিটেড, রংপুরের সমন্বয়কারী নিরব সরকার সাম্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ বিতর্ক প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো কিশোর-কিশোরী ও কমিউনিটির মধ্যে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, কৈশোরকালীন গর্ভধারণের স্বাস্থ্যঝুঁকি, আইনগত অধিকার, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং পরিবার ও সমাজের সহায়ক ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। একই সঙ্গে বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও সামাজিক বিষয়ে সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি করা।

তারা আরও জানান, স্কুল বিতর্ক ক্যাম্পেইনকে শুধু প্রতিযোগিতা হিসেবে নয়, বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ প্রতিরোধে একটি সামাজিক সচেতনতা ও অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম হিসেবে পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার ও কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও সম্পৃক্ত করা হচ্ছে।

ক্যাম্পেইনের কাঠামো অনুযায়ী, স্থানীয় পর্যায়ের প্রতিযোগিতা থেকে নির্বাচিত বিদ্যালয়গুলো উপজেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। উপজেলা পর্যায়ের বিজয়ী দলগুলো পরবর্তী ধাপে জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।

বিতর্ক প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পৃক্ত করা হচ্ছে। এর মাধ্যমে বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ প্রতিরোধে সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা আরও জোরদার হবে বলে আশা করছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category