• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

আনসার-ভিডিপির নবনির্মিত কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

অনলাইন ডেস্ক. / ৩৬ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের জন্য নবনির্মিত ‘প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ (পিএসটিসি) উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে বাহিনীর সহযোগী প্রতিষ্ঠান ‘প্রান্তিক শক্তি লিমিটেড’ বৈদেশিক কর্মসংস্থানে রিক্রুটিং লাইসেন্স পেয়েছে।

আজ গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন এবং প্রতিষ্ঠানের কাছে রিক্রুটিং লাইসেন্স হস্তান্তর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নে আনসার-ভিডিপির প্রশিক্ষণ প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ অংশীদার হবে। রিক্রুটিং লাইসেন্স পাওয়ার মধ্য দিয়ে বাহিনীটির কার্যক্রম আরও প্রাতিষ্ঠানিক, গতিশীল ও কার্যকর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, আনসার-ভিডিপির প্রশিক্ষণ প্রকল্পগুলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সঙ্গে সমন্বিতভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। এসব প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা প্রমাণ করা সম্ভব হবে। এক্ষেত্রে বৈধ অভিবাসন প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করতে হবে।

স্বাগত বক্তব্যে আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় প্রশিক্ষণ সক্ষমতা আধুনিকায়ন করা হয়েছে।

তিনি বলেন, জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করে সৃষ্ট প্রায় ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগাতে আনসার-ভিডিপির প্রশিক্ষিত জনবল প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ‘প্রান্তিক ট্রাভেলস’ এবং ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেমেরও উদ্বোধন করা হয়। এসময় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিদেশগমন ঋণ ও শেয়ার-সংক্রান্ত কার্যক্রম তুলে ধরা হয়।

এর আগে মন্ত্রী নবনির্মিত প্রশিক্ষণ কেন্দ্রের ৬জি ওয়েল্ডিং কর্মশালা, আধুনিক ড্রাইভিং সিমুলেটর, সৌরবিদ্যুৎ প্রশিক্ষণ কার্যক্রম এবং ভ্রাম্যমাণ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ বাস পরিদর্শন করেন। এছাড়া তিনি কুটির শিল্প, জাপানি ভাষা, ভাষা গবেষণাগার, আতিথেয়তা ও রন্ধনশিল্প এবং অন্যান্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমঝোতা চুক্তির অংশীদার তিনটি জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধি আনসার-ভিডিপি সদস্যদের দক্ষতা উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনা নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category