• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

নৌ পুলিশের অভিযানে হাতিয়ায় ৫ হাজার কেজি মা ইলিশ জব্দ 

অনলাইন ডেস্ক. / ৩৫ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মা ইলিশ সংরক্ষণ অভিযানে হাতিয়ায় ৫ হাজার কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব মাছ এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নিরাপদ রাখতে উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে আজ যৌথ অভিযান পরিচালিত হয়।

হাতিয়া থানার নলচিরা ইউনিয়নের নলচিরা ঘাট থেকে ৩০০ মিটার পশ্চিমে মেঘনা নদীর শাখা খালে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নলচিরা নৌ পুলিশ ফাঁড়ি যৌথভাবে এতে অংশ নেয়।

অভিযানে একটি ইঞ্জিনচালিত মালবাহী বোট আটক করা হয়। বোটে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৫ হাজার কেজি ইলিশ পাওয়া যায়। পরে তা জব্দ করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এরপর জব্দ করা ৫ হাজার কেজি ইলিশ উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা এবং গরিব ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

জাতীয় সম্পদ রক্ষা ও মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category