রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে ৩ হাজার ৬৯১ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ বৃহস্পতি ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১৫৫, ট্রাফিক-লালবাগ বিভাগে ৩০০, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৭৩২ ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৫৮ টি মামলা হয়েছে।
এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৮৬, ট্রাফিক-মিরপুর বিভাগে ৬৮১, ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৩৪ ও ট্রাফিক-গুলশান বিভাগে ৫৪৫ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ১ হাজার ১৪৬ টি গাড়ি ডাম্পিং ও ৭১২ টি গাড়ি রেকার করা হয়েছে।