• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Headline
আঞ্চলিক আধিপত্যবাদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘পোশাকশিল্পে সাময়িক অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না’: সিলেটে বাণিজ্যমন্ত্রী রাজধানীতে এক রাতেই জোড়া বাসে আগুন: মিরপুরে বিহঙ্গ ও মহাখালীতে সোহাগ পরিবহনে অগ্নিসংযোগ ২১ বছর পর রাজপথের শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমান: নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউ লাখো নেতাকর্মীর ঢল ফ্রাঙ্কফুর্টে ইরানের ক্ষমতাচ্যুত শাহপুত্রের ‘স্বাধীনতা পুরস্কার’ গ্রহণ নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনা ‘জিয়াউর রহমান দায়িত্ব না নিলে স্বাধীনতা অন্যের হাতে চলে যাওয়ার আশঙ্কা ছিল’: বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী ঐতিহাসিক ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন: রুহুল কবির রিজভী ‘কোনো ডিসেম্বরেই দেশে আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নোবিপ্রবিতে নাহিদ ইসলাম নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন জিয়ার ছবি ছাড়া ব্যানার, পরে ‘বঙ্গবন্ধু’ সম্বোধন: জয়পুরহাটে তুলকালাম

শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত প্রায় ১০, সাড়ে ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ

সোহাগ মিয়া / ৮৫ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

 

শেরপুর প্রতিনিধি:

শেরপুর সদর উপজেলার ডাকপাড়া ও সাতপাকিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে কাঁচাবাজারের টোল আদায় ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় শেরপুর-জামালপুর মহাসড়কে প্রায় সাড়ে চার ঘণ্টা অবরোধের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সাতপাকিয়া পাইকারি কাঁচাবাজারে কথা-কাটাকাটির একপর্যায়ে ডাকপাড়া গ্রামের এক কৃষককে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শুক্রবার রাতেই মাইকিং করে শনিবার সকালে লোকজনকে জড়ো হওয়ার ঘোষণা দেওয়া হয়।

শনিবার সকালে ডাকপাড়া ও সাতপাকিয়া গ্রামের দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যাঙের মোড় কাঁচাবাজার এলাকায় জড়ো হন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে পুলিশ সদস্যসহ প্রায় ১০ জন আহত হন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যাঙের মোড় এলাকার কাঁচাবাজারের টোল আদায় ও বাজারের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধই সংঘর্ষের অন্যতম কারণ হিসেবে সামনে এসেছে। অন্যদিকে, সাতপাকিয়া পাইকারি কাঁচাবাজারের নামও এ ঘটনার সঙ্গে উঠে এসেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এ ধরনের সংঘর্ষ এড়াতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এবং বাজারকেন্দ্রিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category