• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Headline
বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি মির্জা ফখরুল  নতুন কুঁড়ি স্পোর্টস-এর (২য় আসর)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী তারেক রহমান ষড়যন্ত্র করছে ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী জয়পুরহাটে বাসচাপায় কিশোর নিহত: আহত ১, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস স্ত্রী হত্যার দায়ে জয়পুরহাটে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল: শিক্ষা, চিকিৎসা ও সম্ভাবনার এক গর্বিত প্রতিষ্ঠান পূর্বঘোষিত ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা মধ্যবর্তী নির্বাচনের মার্কিন জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে : ওবামা আরও ৬ জনের মৃত্যু : ডেঙ্গুতে

প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চীনা কমিউনিস্ট পার্টির নেতার শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক. / ১৪ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।

তিনি আজ সকাল সাড়ে ৮টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার মাজারে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানিয়েছেন।

এ সময় চীনামন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস

এর আগে, তিন দিনের সফরে গতকাল মঙ্গলবার রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান লিউ হাইশিং।

সফরসূচি অনুযায়ী, চীনা প্রতিনিধিদলের প্রধানের আজ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category