ঢাজা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁধনকে নিয়ে যা লিখলেন বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজ

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৪:১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • ৫৮৪ শেয়ার

বলিউডের খ্যাতনামা পরিচালক বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ নামের একটি ছবি পরিচালনা করছেন।

এই ছবির প্রস্তাব পেয়ে ফিরিয়ে দিয়েছেন বিদ্যা সিনহা মিম ও মেহজাবিন চৌধুরী। বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করায় মিম ও মেহজাবিন ছবিটি ফিরিয়ে দিয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশের আলোচিত অভিনেত্রী বাঁধনও ছবিটির প্রস্তাব পেয়েছেন।

আজ বৃহস্পতিবার বাঁধনের সঙ্গে তোলা নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিশাল ভরদ্বাজ। ‘হ্যাশট্যাগখুফিয়া’ যুক্ত করে সঙ্গে লিখেছেন, ‌‘বাংলাদেশের গর্জিয়াস অভিনেত্রী বাঁধনকে পেয়ে আমি খুবই আনন্দিত।’

বিশালের এই পোস্টের পর গুঞ্জন, তবে কী খুফিয়ায় দেখা যাবে বাঁধনকে? সম্প্রতি ‌‘রেহানা মারিয়াম নূর’ ছবিটি দিয়ে কান চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছেন বাঁধন। এছাড়া আরও কয়েকটি চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান

বাঁধনকে নিয়ে যা লিখলেন বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজ

সপ্রকাশিত হয়েছে: ০৪:১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১