• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Headline
মায়ের লিভারে প্রাণ পেল পুত্র : মায়ের দান জাতীয় নির্বাচনে জামায়াতের খরচ সাড়ে ৪ কোটি টাকা পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট জয় বাংলাদেশের : শান্তর দুর্দান্ত পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর তারেক রহমান থালাপতির শপথের পর তৃষার রহস্যময় বার্তা, নতুন করে সম্পর্কের গুঞ্জন : আলোচিত জুটি  বাদ পড়লেন ভূমি : ‘দ্য রয়্যালস’র পাকিস্তানকে হারানোর স্বপ্ন দেখছেন আশরাফুল : চতুর্থ দিন শেষে আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা : বিশ্বকাপ ফুটবল দুই ম্যাচ পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ তিন দিনের যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা : ইউক্রেন

‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর তৃতীয় দিন: জেলা পর্যায়ে খুদে অ্যাথলেটদের দাপট

একুশে সংবাদ ডেস্ক / ৪০ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ক্রীড়া প্রতিবেদক:

তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে দেশব্যাপী শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির তৃতীয় দিনে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে লড়াই করেছে খুদে অ্যাথলেটরা।

সোমবার দেশের ৬৪টি জেলাতেই একযোগে ফুটবল, দাবা, মার্শাল আর্ট ও অ্যাথলেটিকসের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিশেষ করে ঢাকা, বরিশাল, মানিকগঞ্জ ও ভোলায় চূড়ান্ত লড়াইগুলোতে কিশোর-কিশোরীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে।

ঢাকা জেলার বালিকা বিভাগে মার্শাল আর্ট ইভেন্টে তায়কোয়ানদো ও উশুতে বিভিন্ন থানার প্রতিযোগীরা দাপট দেখিয়েছে। তায়কোয়ানদোর অনূর্ধ্ব ৪৫ কেজি ওজন শ্রেণিতে মিরপুর থানার আফরিন রহমান চ্যাম্পিয়ন হন। একই ইভেন্টে ক্যান্টনমেন্ট থানার আমরিন আকমল মানহাও সেরা হওয়ার কৃতিত্ব দেখান। উশুতে শাহ আলী থানার ইরফান হোসাইন সিয়াম এবং কাফরুল থানার শান্তন আহমেদ নিজ নিজ বিভাগে চ্যাম্পিয়ন হন।

বরিশালে ফুটবল প্রতিযোগিতায় বালক বিভাগে বানারীপাড়া উপজেলা ৪-২ গোলে মেহেন্দিগঞ্জ উপজেলা দলকে হারায়। তবে বালিকা বিভাগে পাল্টা জয় পায় মেহেন্দিগঞ্জ, তারা ২-০ গোলে বানারীপাড়াকে পরাজিত করে। বালক ও বালিকা উভয় বিভাগেই বরিশাল সিটি কর্পোরেশন বড় ব্যবধানে বাকেরগঞ্জ উপজেলাকে হারায়।

একই জেলায় দাবা প্রতিযোগিতায় বালক বিভাগে সুদীপ্ত রায় এবং বালিকা বিভাগে রশনী রব চ্যাম্পিয়ন হন।

ভোলায় অ্যাথলেটিকসে গতির লড়াইয়ে ১০০ মিটার দৌড়ে লালমোহনের মেহেদী হাসান রবিন এবং ২০০ মিটারে ভোলা সদরের আকাশ প্রথম হয়ে দ্রুততম হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

মানিকগঞ্জে কাবাডি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বালক বিভাগে মানিকগঞ্জ পৌরসভা এবং বালিকা বিভাগে মানিকগঞ্জ সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়।

জেলা ক্রীড়া অফিসগুলোর তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে উঠে আসা মেধাবী খেলোয়াড়রাই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা