• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Headline
আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কোষাগার লুট করেছে: স্পিকার তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সম্ভাবনাময় খাতে ফরাসি বিনিয়োগ ও বাজারে প্রবেশাধিকার চাইল বাংলাদেশ দুর্নীতির বিচার না করে দুদককে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে: আসিফ মাহমুদ ব্রিকসে ‘অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক প্রবৃদ্ধি’ নিয়ে ঐকমত্য কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী লিফট নয়, সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায় প্রধানমন্ত্রী তারেক রহমান মানসম্মত স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, মৌলিক মানবাধিকার: জুবাইদা রহমান তিন দিন পর আদানির বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু

ময়মনসিংহ শিক্ষাবোর্ড চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননায় হাইকোর্টের রুল

একুশে সংবাদ ডেস্ক / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

মামলার আইনজীবী সুপ্রিম কোর্টের এডভোকেট ড. উত্তম কুমার দাস মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলের প্রধান শিক্ষক ছৈয়দ রায়হান উদ্দীনের দায়ের করা আদালত অবমাননার মামলার প্রেক্ষিতে এ রুল জারি করা হয়।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ছৈয়দ রায়হান উদ্দীন ওই হাইস্কুলের প্রধান শিক্ষক এবং তার নিয়োগকারী কর্তৃপক্ষ হলো স্কুলের ব্যবস্থাপনা কমিটি। অভিযোগ রয়েছে, আইন লঙ্ঘন করে তার বিরুদ্ধে একটি অভিযোগ এনে কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করে।

এ তদন্ত কার্যক্রমকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের শুনানি শেষে উচ্চ আদালত তদন্ত কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন এবং রুল জারি করেন।

তবে আদালতের এ আদেশ বাস্তবায়ন না করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়, যার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রুল জারি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category