• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

গাজীপুরে উচ্ছেদকৃত হকারদের মানববন্ধন: “ভাত দেন, কাজ দেন, নইলে হকার বসতে দেন

গাজীপুর প্রতিনিধি রাজু আহাম্মেদ। / ১০২ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

 

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তায় উচ্ছেদকৃত হকারদের উদ্যোগে “ভাত দেন, কাজ দেন, নইলে হকার বসতে দেন” স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী হকাররা জানান, দীর্ঘদিন ধরে তারা রাস্তার পাশে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সম্প্রতি উচ্ছেদ অভিযানের ফলে তারা কর্মহীন হয়ে পড়েছেন এবং পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তাই জীবিকার দাবিতে তারা এ মানববন্ধনের আয়োজন করেন।
জানা যায়, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের অফিসের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি টাঙ্গাইল রোড হয়ে চান্দনা চৌরাস্তার গোলচত্বর প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
এ সময় বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হকারদের পুনর্বাসন কিংবা বিকল্প কর্মসংস্থানের দাবি জানান। তারা বলেন, “আমাদের পেটে ভাত দিতে না পারলে অন্তত আমাদের কাজের সুযোগ করে দিন।”
মানববন্ধনে বিপুল সংখ্যক হকার ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category