• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
Headline
২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২ কোটি ৪০ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য বাংলাদেশ-চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা বাংলাদেশ-কাজাখস্তান সম্পর্ক জোরদারে স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনে একমত দুই প্রধানমন্ত্রী দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ ভালুকায় পরিবেশ, বন প্রতিমন্ত্রীর মতবিনিময় বুধবার গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ১৯তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়। চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ মাদরাসার প্রতিষ্ঠাতা আবুল কালাম মিয়াজীর স্মরণে দোয়া-মিলাদ অনুষ্ঠিত ‎দক্ষিণ আইচায় বিএনপির বিক্ষোভ মিছিল, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

চট্টগ্রামে উদযাপিত চারুতা সংগীত একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান “হৃদয়ে বাংলাদেশ”

চারুতা সংগীত একাডেমীর ডেস্ক., চট্টগ্রাম / ৮১ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান চারুতা সংগীত একাডেমি-এর ২৭ বছর পদার্পণ উপলক্ষে গত ৯ই মে ২০২৬ (শনিবার) জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামে এক মনোমুগ্ধকর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠান হৃদয়ে বাংলাদেশ, এই আয়োজনে একাডেমির শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা ও কার্যক্রম বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল,

একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, সঙ্গীত, গিটার পরিবেশন ও আবৃত্তির মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও চারুতা সংগীত একাডেমির ২০০ জন শিক্ষার্থীর করা চিত্রকর্ম নিয়ে একটি চোখ জুড়ানো চিত্র প্রদর্শনী এবং শিক্ষার্থীদের বার্ষিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

হৃদয়ে বাংলাদেশ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল,বাংলাদেশ নিয়ে নৃত্য, বিভিন্ন দেশাত্মবোধক গানসহ সাংস্কৃতিক পরিবেশনা।

চট্টগ্রামের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান চারুতা সংগীত একাডেমীর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফজল আমিন শাওন ও শাহীন আক্তার ডলির তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক এবং চট্টগ্রামের সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category