• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
Headline
২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২ কোটি ৪০ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য বাংলাদেশ-চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা বাংলাদেশ-কাজাখস্তান সম্পর্ক জোরদারে স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনে একমত দুই প্রধানমন্ত্রী দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ ভালুকায় পরিবেশ, বন প্রতিমন্ত্রীর মতবিনিময় বুধবার গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ১৯তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়। চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ মাদরাসার প্রতিষ্ঠাতা আবুল কালাম মিয়াজীর স্মরণে দোয়া-মিলাদ অনুষ্ঠিত ‎দক্ষিণ আইচায় বিএনপির বিক্ষোভ মিছিল, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ

একুশে সংবাদ ডেস্ক / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যাকে ‘সন্তোষজনক নয়’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ। একই সঙ্গে ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ হিসেবে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ঘটনায় ভারতীয় পক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য বা সন্তোষজনক বলে বিবেচিত হয়নি।

তিনি জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই অবহিত করা হয়েছিল যে ডা. জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোট (আইওআরএ)-এর বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বিষয়টি পূর্বেই জানানো সত্ত্বেও দিল্লি বিমানবন্দরে তার যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে আইওআরএ’র একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে পরবর্তী যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়া হয়, যা দুই দেশের কূটনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে ওঠে।

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রতিটি রাষ্ট্রের নিজ নিজ ভূখণ্ডে বসবাসরত সব নাগরিকের, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার সমান দায়িত্ব রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সকল নাগরিকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রেখেছে।

 সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category