• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Headline

বাজিতপুর পাটুলিঘাটে ঝড়ের কবলে নৌকা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ / ১০৮ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাটুলিঘাট এলাকায় হঠাৎ ভয়াবহ ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী নৌকা।

এ সময় নদীতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলেও শেষ পর্যন্ত অল্পের জন্য প্রাণে রক্ষা পান নৌকায় থাকা যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, নৌকাটি যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর হঠাৎ কালো মেঘ ও দমকা হাওয়ার সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই ঝড়ো বাতাসে নদীতে বড় বড় ঢেউ তৈরি হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারানোর উপক্রম হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে কান্নাকাটি শুরু করেন এবং নিরাপদে তীরে পৌঁছানোর জন্য দোয়া করতে থাকেন।

নৌকার মাঝি ও স্থানীয়দের তাৎক্ষণিক দক্ষতায় শেষ পর্যন্ত নৌকাটি নিরাপদে তীরে ভিড়তে সক্ষম হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

ঘটনার পর স্থানীয়রা নদীপথে চলাচলের সময় বৈরী আবহাওয়ায় আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে ঝড়-বৃষ্টির সময় অতিরিক্ত যাত্রী বহন না করা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category