• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Headline
কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন কর্তৃক নৈরাজ্যের প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ডেমরায় প্রতিবাদ মিছিল জেলা পরিষদের সব স্থাপনায় সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার সিলেটের পর্যটন-শিল্পে বিনিয়োগে প্রবাসীদের আহ্বান রাষ্ট্রপতির শিল্পে গ্যাস সরবরাহ বাড়ছে শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের মাস্টার ট্রেইনার পুলে আবেদনের সময় বাড়ল স্থানীয় সরকার নির্বাচন বিএনপির জন্য টেস্ট ম্যাচ: আসাদুজ্জামান বাংলাদেশ-ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আলোচনা

ভৈরব রেল বাইপাস নির্মাণের দাবি আবারও জোরালো হয়ে উঠেছে কিশোরগঞ্জবাসীর মাঝে

ইকবাল খান, স্টাফ রিপোটার / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সংশ্লিষ্টদের মতে, এই বাইপাস নির্মিত হলে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে কিশোরগঞ্জগামী ট্রেন চলাচলে উল্লেখযোগ্য সময় সাশ্রয় হবে।

বর্তমানে ট্রেনগুলোকে ভৈরব স্টেশনে এসে ইঞ্জিন ঘুরাতে হয়, যার ফলে অতিরিক্ত ২০ থেকে ৩০ মিনিট সময় ব্যয় হয়। ভৈরব রেল বাইপাস চালু হলে এই দীর্ঘসূত্রতা দূর হবে এবং ট্রেন চলাচল হবে আরও দ্রুত ও নিরবচ্ছিন্ন।

রেল সংশ্লিষ্টরা বলছেন, সময় সাশ্রয়ের পাশাপাশি এতে রেল ব্যবস্থাপনায় গতি আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে নতুন ট্রেন চালুর সুযোগ সৃষ্টি হবে, যা কিশোরগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সহায়ক হবে।

বিশেষ করে ভৈরব উপজেলা বাদে কিশোরগঞ্জের বাকি ১২টি উপজেলার মানুষ সরাসরি এই সুবিধা ভোগ করবেন। এছাড়া অতিরিক্ত যাত্রী ও ট্রেনচাপ বহনকারী ভৈরব রেলস্টেশনের ওপর চাপও অনেকাংশে কমে আসবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, ভৈরব রেল বাইপাস বাস্তবায়ন হলে কিশোরগঞ্জের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে এবং জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category