• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Headline
কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন কর্তৃক নৈরাজ্যের প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ডেমরায় প্রতিবাদ মিছিল জেলা পরিষদের সব স্থাপনায় সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার সিলেটের পর্যটন-শিল্পে বিনিয়োগে প্রবাসীদের আহ্বান রাষ্ট্রপতির শিল্পে গ্যাস সরবরাহ বাড়ছে শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের মাস্টার ট্রেইনার পুলে আবেদনের সময় বাড়ল স্থানীয় সরকার নির্বাচন বিএনপির জন্য টেস্ট ম্যাচ: আসাদুজ্জামান বাংলাদেশ-ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আলোচনা

কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: / ৭০ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

১৯ সেপ্টেম্বর (শনিবার ) বিকেলে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বাখরা গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেলগঞ্জ গ্রামের আবেদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৭০), কালাই উপজেলার মহেশপুর গ্রামের ফরিদুল মণ্ডলের ছেলে ফিরোজ কবির (২৩), কুজাইল নয়াপাড়া গ্রামের মতিয়ার রহমান মন্টুর ছেলে সোহাগ হোসেন পলাশ (৩০), ঘাটুরিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে কামরুল হাসান (২১), মহেশপুর গ্রামের জলিম উদ্দিনের ছেলে শাকিল (২৩) এবং ঘাটুরিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে ফিরোজ (২৪)।

জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ এলাকা থেকে মাদক ব্যবসায়ীরা মোলামগাড়ী হাট এলাকায় এসে যুবকদের কাছে মাদক বিক্রি করছেন। এ তথ্যের ভিত্তিতে মোলামগাড়ী-বুড়িগঞ্জ সড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান চালানো হয়।

অভিযানকালে বুড়িগঞ্জ থেকে আসা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ছয়জনের কাছ থেকে ১৪টি টাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে অভিযানের খবর পেয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফয়সাল আহমেদ বলেন, মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category