• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
নারী নির্যাতন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জামায়াতের স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নভেম্বরে সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা, শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা নেই: তথ্য উপদেষ্টা ইউপি নির্বাচন: ২৯ নভেম্বর থেকে তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি জয়পুরহাটে এক রাতেই শেষ ১২ কৃষকের স্বপ্ন, ১০ বিঘা জমির শিমগাছ কেটে দিল দুর্বৃত্তরা সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক ‘সুইডেন আসলাম’ পাঁচ দিনের রিমান্ডে: বিদেশ থেকে রাজধানীর অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগ নেত্রকোনায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা ফরিদপুরে নদী রক্ষাসহ ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে ফরিদপুর জেলা প্রশাসক ( ডিসি ) র মাধ্যমে স্মারকলিপি প্রদান। কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

মাস্টার ট্রেইনার পুলে আবেদনের সময় বাড়ল

অনলাইন ডেস্ক / ১৩৬ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন

মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার পুল গঠনে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট’ থেকে গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন লেইস প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আসাদুজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে লেইস প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ের ৫৩ হাজার ৭৬০ জন শিক্ষককে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ৪২ দিনব্যাপী পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার পুল গঠন করা হচ্ছে।

সরকারি কলেজ, সরকারি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শিক্ষা প্রশাসন, শিক্ষা অধিদপ্তর, শিক্ষা-সংক্রান্ত সরকারি দপ্তর ও প্রকল্প এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-কর্মকর্তারা এতে আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধান বা কর্তৃপক্ষের অগ্রায়ণপত্র জমা দিতে হবে। ওই পত্রে প্রশিক্ষণে অংশ নেওয়ার অনুমতি এবং প্রশিক্ষণ শেষে নিজ কর্মস্থলে অন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার অনুমতির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনলাইনে আবেদনের শেষ সময় ছিল আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)। তবে শিক্ষকদের সুবিধার্থে আবেদনের সময়সীমা বাড়িয়ে আগামী ২৬ সেপ্টেম্বর করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অনুমোদিত ‘প্রশিক্ষক নির্বাচন নীতিমালা’ অনুযায়ী পেশাগত যোগ্যতার ভিত্তিতে অনলাইন আবেদনকারীদের মধ্য থেকে মাস্টার ট্রেইনার পুল গঠন করা হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন হলে ০১৭৪৬১৫০৭২০ নম্বরে যোগাযোগ করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category