• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
Headline
২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২ কোটি ৪০ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য বাংলাদেশ-চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা বাংলাদেশ-কাজাখস্তান সম্পর্ক জোরদারে স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনে একমত দুই প্রধানমন্ত্রী দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ ভালুকায় পরিবেশ, বন প্রতিমন্ত্রীর মতবিনিময় বুধবার গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ১৯তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়। চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ মাদরাসার প্রতিষ্ঠাতা আবুল কালাম মিয়াজীর স্মরণে দোয়া-মিলাদ অনুষ্ঠিত ‎দক্ষিণ আইচায় বিএনপির বিক্ষোভ মিছিল, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

মাইআপ বাংলাদেশ ও শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত : বিসিসিসিআই

অনলাইন ডেস্ক. / ২৫ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সদস্য ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য সুনির্দিষ্ট স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে মাইআপ বাংলাদেশ কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এ উদ্যোগে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে শিপ ইন্টারন্যাশনাল হাসপাতাল।

শনিবার ঢাকার গুলশানে অবস্থিত বিসিসিসিআই কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। আজ বিসিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এই অংশীদারিত্বের আওতায় মাইআপ বাংলাদেশ কোম্পানি লিমিটেড (একটি জাপানি ল্যাবরেটরি ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান) উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের সহযোগিতায় বিসিসিসিআই সদস্য, তাদের প্রতিষ্ঠান এবং কর্মীদের জন্য বিশেষায়িত প্যাথলজিক্যাল ও ক্লিনিক্যাল সাপোর্ট সেবা প্রদান করবে।

সমঝোতা অনুযায়ী, সুবিধাভোগীরা নির্ধারিত শর্তসাপেক্ষে বিভিন্ন স্বাস্থ্যসেবায় ডিসকাউন্ট উপভোগ করবেন।

এর মধ্যে রয়েছে— মাইআপ বাংলাদেশের স্বাস্থ্য পরীক্ষা প্যাকেজে ২০ শতাংশ ছাড়, শিপ ইন্টারন্যাশনাল হাসপাতাল কর্তৃক প্রদত্ত ডাক্তার পরামর্শ, হাসপাতাল বেড সেবা, ইমেজিং পরীক্ষায় ২০ শতাংশ ছাড় এবং সার্জিক্যাল সেবায় ১০ শতাংশ ছাড়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ উদ্যোগ বিসিসিসিআই-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত ব্যবসায়ী পেশাজীবী ও কর্মীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরো বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে বিসিসিসিআই সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম এবং মাইআপ বাংলাদেশ কোম্পানি লিমিটেডের প্রতিনিধি ইয়ুতারো ইয়োকোকাওয়া উপস্থিত ছিলেন।

এ ছাড়াও বিসিসিসিআই সেক্রেটারি জেনারেল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং পরিচালকবৃন্দসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্ব বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যবসায়িক কমিউনিটির জন্য উন্নত সেবা নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের প্রতি উভয় পক্ষের অঙ্গীকারকে প্রতিফলিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category