• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Headline
১৬৫ জনের মৃত্যু নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে  রাশিয়াকে সিআইএ প্রধানের সতর্কবার্তা করতে : মার্কিন গণমাধ্যম স্পিকারের শোক নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায়  আকস্মিক বন্যা নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ ট্রানজিটের নামে ভারতের জন্য খুলে দেওয়া তিন চুক্তি, বাংলাদেশের স্বার্থ কতটা সুরক্ষিত? নেপালে সম্প্রতি ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী  আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন  সংসদীয় কমিটির গুরুত্বপূর্ণ সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার দাবি ১১ দলীয় ঐক্যের হোমনায় পুকুর খননের আড়ালে সরকারী খাসজমির বালু বিক্রির অভিযোগ! শ্যালো মেশিন জব্দ!

টাঙ্গাইলে পশুর হাট পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একুশে সংবাদ ডেস্ক / ৪৮ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

টাঙ্গাইল পৌর শহরের বেবি স্ট্যান্ড এলাকায় অস্থায়ী গরুর হাট পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

প্রতিমন্ত্রীর উদ্যোগে পরিচালিত এ পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন স্বেচ্ছাসেবক অংশ নেন। অভিযান চলাকালে তিনি সশরীরে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন এবং দ্রুততম সময়ের মধ্যে হাটসংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশনা দেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পশুর হাটের কারণে সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ ও নাগরিক ভোগান্তি কমিয়ে আনা সম্ভব। তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

প্রতিমন্ত্রীর প্রত্যক্ষ তদারকি ও সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই হাট এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। স্থানীয় জনগণ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর পরিবেশ গঠনে এটি একটি দায়িত্বশীল উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রমে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

পরে প্রতিমন্ত্রী টাঙ্গাইল শহরের শহীদ মারুফ স্টেডিয়ামেবিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’ এবং জেলা পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ লাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অনৈতিক কর্মকাণ্ড ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার অবদান অপরিসীম।

তিনি তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রেখে মাঠমুখী হওয়ার আহ্বান জানান এবং খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category