• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Headline
সংসদীয় কমিটির গুরুত্বপূর্ণ সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার দাবি ১১ দলীয় ঐক্যের হোমনায় পুকুর খননের আড়ালে সরকারী খাসজমির বালু বিক্রির অভিযোগ! শ্যালো মেশিন জব্দ! হোমনায় সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, দল থেকে বহিষ্কার !  কুতুববাগ দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ১৫৭, নিখোঁজ ৪০৩ নেপালের ভয়াবহ দুর্যোগে প্রধান মন্ত্রীর গভীর শোক, সহযোগিতার আশ্বাস চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে ৫৫তম ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুস চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনঃনির্মাণকৃত ঘর উদ্বোধন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার কলকলিয়া ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

লালমাইয়ে পরতি উচ্চ বিদ্যালয়ের “স্মৃতির মেলায়” ১ম পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ১২৮ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

লালমাই উপজেলার পরতি উচ্চ বিদ্যালয়ের “স্মৃতির মেলায়” প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠান বিদ্যালয়ের শিক্ষা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। শনিবার (৩০ মে) বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে ফিতা কেটে উদ্বোধন করেন প্রাক্তন প্রধান শিক্ষক আবদুল বারী মজুমদার। পরে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

‎এসময় উপস্থিত ছিলেন দৈনিক একুশে সংবাদ এর সম্পাদক ও লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল ইসলাম, ছোট শরীফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম মজুমদার, গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম মজুমদার, আবদুল জলিল মজুমদার, জোবায়ের মজুমদার, সফিকুল ইসলাম কাউসার প্রমূখ।

‎বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে একসঙ্গে কাজ করার লক্ষ্যে এই পূর্ণমিলনীর আয়োজন করা হয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

‎অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ, বিভিন্ন পেশায় কর্মরত প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

‎প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে পুরোনো স্মৃতি রোমন্থন করেন এবং এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category