• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Headline
হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই ১৮ বছরের নিচে তামাক বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী ভারতের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ নেপাল যুগের জিন্নাহ নাহিদ, যুগের মওদূদী সাদিক কায়েম’— পাটওয়ারীর পোস্ট ঘিরে আলোচনা সংসদে বিরোধীদলের ভূমিকা মন্ত্রীদের চেয়েও গুরুত্বপূর্ণ: ডা. তাহের জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান তরুণ সমাজকে অনুপ্রাণিত করে জিয়াউর রহমানের আদর্শ: ঢাবি উপাচার্য সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন সমাজকল্যাণমন্ত্রী ঈদ শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, স্বস্তির যাত্রা ১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা

ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে: পরিবেশমন্ত্রী মিন্টু

নিজস্ব প্রতিবেদক / ৭ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬
রোববার কুমিল্লা সদরে বিজয়পুর মহিলা কলেজ মাঠে কুমিল্লা ইপিজেডের বিষাক্ত বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লা ইপিজেডের বিষাক্ত বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলবেন বলেও জানান। প্রয়োজনে কৃষকদের স্বার্থে আদালতে যাওয়ারও অঙ্গীকার করেন তিনি।

রোববার কুমিল্লা সদরের বিজয়পুর মহিলা কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা ইপিজেডের বিষাক্ত বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়।

পরিবেশমন্ত্রী বলেন, “গুনইঙ্গাজুরি খালের পানি দেখে আমি ব্যথিত হয়েছি। পরিবেশের এমন অবস্থা হওয়া উচিত নয়। আমি স্বচক্ষে পরিস্থিতি দেখেছি। চলতি সপ্তাহের মধ্যেই ইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবো। তাদের বর্জ্যের কারণে মানব পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইপিজেড যেমন প্রয়োজন, তেমনি একটি সুস্থ পরিবেশও অপরিহার্য।”

তিনি আরও বলেন, খালের পানি যাতে দূষিত না হয়, তা নিশ্চিত করা তার দায়িত্ব। তিনি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলেও আশ্বস্ত করেন। দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ যেন তাকে জবাবদিহির আওতায় আনে—এমন মন্তব্যও করেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা মহানগর সভাপতি উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, কৃষকদল সভাপতি মোস্তফা জামান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীসহ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা