• রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Headline
শাহজালাল বিমানবন্দরে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস জলবায়ু সচেতনতায় চলচ্চিত্র শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কৌশলগত সহযোগিতা জোরদারের অঙ্গীকার সংস্কার শেষে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত হবে জিয়া স্মৃতি জাদুঘর সীমান্তে বিএসএফের নতুন পুশ-ইন চেষ্টা, শূন্যরেখায় আটকে ৮৮ জন ঝড়ের সময় ঘরের ভেতরেও নিরাপদ নন! ডিমলায় বজ্রপাতে মৃত্যুসহ আহত ৪ রংপুরে বাউবির এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন উপাচার্য আপা’ সম্বোধনের কারণে জরিমানা—দাবি ভিত্তিহীন: ইউএনও বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট ও মূল্যবৃদ্ধির পেছনে সিন্ডিকেট জড়িত: মিয়া গোলাম পরওয়ার বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে আর্জেন্টিনার সূচি চূড়ান্ত, মেসির নেতৃত্বে প্রস্তুতি জোরদার

নারী ক্রীড়াবিদদের সুরক্ষা ও ক্ষমতায়নে পাঁচ সদস্যের কমিটি গঠন

একুশে সংবাদ ডেস্ক / ১০ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

ঢাকা, নিজস্ব প্রতিবেদক

দেশের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের প্রতি বৈষম্য দূরীকরণ, নিরাপত্তা নিশ্চিতকরণ, ক্ষমতায়ন এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে সরকার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক আদেশে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুকে।

কমিটির অন্যান্য সদস্য হলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সারওয়াত সিরাজ (শুক্লা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকসের অধ্যাপক নাসরিন সুলতানা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব উম্মে ইসরাত।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কমিটি ক্রীড়াঙ্গনে নারী প্রতিভার সুরক্ষা, নিরাপত্তা, অংশগ্রহণ, বিকাশ ও উন্নয়নসংক্রান্ত কর্মকৌশল প্রণয়ন করবে। পাশাপাশি নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণ বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক এবং আইনগত সহায়তা নিশ্চিত করার বিষয়ে সুপারিশ প্রদান করবে।

কমিটির কার্যপরিধির মধ্যে আরও রয়েছে নারী ক্রীড়াবিদদের স্বাস্থ্য, পুষ্টি ও মানসিক বিকাশ নিশ্চিত করা, নারী ক্রীড়ায় বিনিয়োগ ঘাটতি কমিয়ে সম-আর্থিক সুযোগ সৃষ্টি করা এবং নারী অধিকার ও ক্ষমতায়নে ক্রীড়াকে কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা।

এছাড়া ক্রীড়াঙ্গনে নারীদের প্রতি সকল ধরনের বৈষম্য দূরীকরণ, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমতার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে কমিটি।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, কমিটি প্রতি দুই মাস অন্তর তাদের কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে লিখিত প্রতিবেদন সরকারের কাছে দাখিল করবে। প্রয়োজনে নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিদের সদস্য হিসেবে কো-অপ্ট করার ক্ষমতাও কমিটিকে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা