• সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
Headline
জমি বিরোধ ও ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ কার্যক্রম উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ভোটার হতে হলে সরাসরি রপ্তানি করতে হবে : বিজিএমইএ’র  প্রত্যাশা মধ্যস্থতাকারী পাকিস্তানের : ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হতে পারে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী, আজ স্বাক্ষর হতে পারে ইরান-মার্কিন চুক্তি নোরা ফাতেহি -এই পর্যায়ে পৌঁছানো সহজ ছিল না মাধুরী দীক্ষিত সঞ্চালনায়  ওয়ানডেতে রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

উপকূলীয় অঞ্চলে জলবায়ুকেন্দ্রিক প্রকল্পে সরকারকে সহযোগিতা করবে : গ্রিন ক্লাইমেট ফান্ড

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

 

উপকূলীয় এলাকায় জলবায়ু কেন্দ্রিক নতুন প্রকল্পে বিনিয়োগে সরকারকে সহযোগিতা করবে তহবিল প্রদানকারী সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ড।

এরই অংশ হিসেবে গত ৬ থেকে ১২ জুন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এবং এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর তহবিল প্রদানকারী সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর রিজিওনাল টিম তাদের মিশন সম্পন্ন করেছে।

মিশন প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা সমূহের এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের (ডিসি অফিস) সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করে।

বৈঠকে জলবায়ু অর্থায়ন, জলবায়ু বিনিয়োগ, সম্ভাব্য প্রকল্প উন্নয়ন, প্রকল্প পাইপলাইন সম্প্রসারণ এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর রিজিওনাল ম্যানেজার মিস ডায়ান জেগাম এর নেতৃতাধীন এ মিশনের অন্য সদস্য হলেন ক্লাইমেট ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল জিসিএফ ড. বাপন ফখরুদ্দিন।

জিসিএফ রিজিওনাল মূল্যায়ন মিশন ৯-১০ জুন সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় যোগ দেয় এবং জিসিএফ-এর অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প এলাকা পরিদর্শন করে। পরিদর্শনকালে তারা উপকূলীয় অঞ্চলের বাস্তবায়িত জলবায়ু অভিযোজন কার্যক্রম, জীবিকা উন্নয়ন কার্যক্রম, দুর্যোগসহনশীল অবকাঠামো এবং অন্যান্য জলবায়ু সহনশীল উদ্যোগ সম্পর্কে সরেজমিনে অবহিত হন।

পরিদর্শনকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্মসচিব ড. কাজী শাহজাহান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এর সিনিয়র সহকারী সচিব জনাব মো: আসসাদিকজামান, ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল খালেক, নির্বাহী প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল আল আমিন, কেএফডব্লিউ এর আরবান পোর্টফোলিও কো-অর্ডিনেটর এস কে তৌহিদুর রহমান এবং জিসিএফ-এর লিয়াজোঁ অফিসার জুয়েল মাহমুদ উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভা ও এলজিইডির কর্মকর্তাগণ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা