• সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Headline
জমি বিরোধ ও ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ কার্যক্রম উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ভোটার হতে হলে সরাসরি রপ্তানি করতে হবে : বিজিএমইএ’র  প্রত্যাশা মধ্যস্থতাকারী পাকিস্তানের : ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হতে পারে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী, আজ স্বাক্ষর হতে পারে ইরান-মার্কিন চুক্তি নোরা ফাতেহি -এই পর্যায়ে পৌঁছানো সহজ ছিল না মাধুরী দীক্ষিত সঞ্চালনায়  ওয়ানডেতে রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

বাজিতপুর স্টেশন-রশি মার্কেট সড়কে চরম দুর্ভোগ, ক্ষোভ স্থানীয়দের

স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ / ৩৪ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

মাত্র ১০ মিনিটের বৃষ্টিতেই হাঁটুসমান পানি ও কাদায় একাকার হয়ে যায় বাজিতপুর রেলওয়ে স্টেশন থেকে রশি মার্কেট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি। সামান্য বৃষ্টিতেই সড়কের এমন বেহাল চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও যাত্রীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের অভাবে নাজুক অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।

সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির পর সড়কের বিভিন্ন স্থানে পানি জমে ছোট-বড় গর্তগুলো যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। কাদা ও জলাবদ্ধতার কারণে পথচারীদের চলাচল যেমন দুর্বিষহ হয়ে উঠেছে, তেমনি ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহনকে।

স্থানীয়দের ভাষ্য, এটি শুধু একটি সাধারণ সড়ক নয়; প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ ব্যবহার করেন। রেলওয়ে স্টেশনে আসা-যাওয়া করা যাত্রী, স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য এটি অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম। এছাড়া পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা ভাগলপুর ও স্টেশন বাজারে যাতায়াতের জন্যও এই সড়কের বিকল্প নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, “বছরের পর বছর ধরে একই সমস্যায় ভুগছি। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। অথচ সমস্যার স্থায়ী সমাধানে কোনো উদ্যোগ দেখা যায় না।”

এলাকাবাসীর অভিযোগ, পৌর এলাকার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই সড়কের দুরবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে থাকলেও তা সংস্কারে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।

সচেতন নাগরিকরা দ্রুত সড়কটির সংস্কার, গর্ত ভরাট এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা বলেন, উন্নয়নের নানা দাবির মধ্যেও যদি একটি গুরুত্বপূর্ণ সড়কের এমন করুণ অবস্থা থাকে, তাহলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে কীভাবে?

এ বিষয়ে এলাকাবাসী অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাজিতপুর পৌর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা