• সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Headline
জমি বিরোধ ও ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ কার্যক্রম উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ভোটার হতে হলে সরাসরি রপ্তানি করতে হবে : বিজিএমইএ’র  প্রত্যাশা মধ্যস্থতাকারী পাকিস্তানের : ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হতে পারে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী, আজ স্বাক্ষর হতে পারে ইরান-মার্কিন চুক্তি নোরা ফাতেহি -এই পর্যায়ে পৌঁছানো সহজ ছিল না মাধুরী দীক্ষিত সঞ্চালনায়  ওয়ানডেতে রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

মাধুরী দীক্ষিত সঞ্চালনায় 

বিনোদন ডেস্ক : / ২ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

মারাঠি টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো ‘কৌন হোনার ক্রোড়পতি’ এবার নতুন করে আলোচনায়। জানা গেছে, শোটির আগামী মৌসুম সঞ্চালনার জন্য বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে প্রস্তাব দেয়া হয়েছে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। তবুও খবরটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে এই কুইজ শোয়ের সঞ্চালকের দায়িত্ব পালন করে আসছেন অভিনেতা শচীন খেড়েকর।

তার সাবলীল উপস্থাপনা, শান্ত স্বভাব এবং প্রতিযোগীদের সঙ্গে আন্তরিক আচরণ দর্শকদের মন জয় করেছে। তবে মাধুরী দীক্ষিত যদি সত্যিই এই দায়িত্ব গ্রহণ করেন, তাহলে তা শোটির জন্য বড় ধরনের চমক হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বলিউডে দীর্ঘ ক্যারিয়ার, জনপ্রিয়তা এবং দর্শক আকর্ষণের ক্ষমতা তাকে এই শোর জন্য শক্তিশালী পছন্দে পরিণত করেছে। শুধু হিন্দিভাষী দর্শকই নয়, মারাঠি ভাষাভাষী দর্শকদের মধ্যেও মাধুরীর জনপ্রিয়তা অনেক।

এর আগে বিভিন্ন নাচ ও রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করলেও কোনো কুইজ শোয়ের নিয়মিত সঞ্চালক হিসেবে প্রথম দেখা যাবে তাকে। জানা গেছে, মাধুরীও সম্মতি জানিয়েছেন শোটির জন্য। দ্রুতই শুটিংয়ে অংশ নেবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা