• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Headline
নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ ক্ষমতাচ্যুত করার আহ্বান সাবেক প্রধানমন্ত্রী বারাকের মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরি নাই : নির্বাহী পরিচালক প্রেমের গুঞ্জন নোরার  শাবানার জন্মদিন আজ কিংবদন্তি অভিনেত্রী আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ : অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০ প্রথমবার অংশ কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান ৮ কোটি ৪১ লক্ষ টাকার  ৫৬ হাজার ৮৬৮ হাজি দেশে ফিরেছেন  বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা অপরিহার্য : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরি নাই : নির্বাহী পরিচালক

আদ্‌-দ্বীন ডেস্ক. / ২ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

 

আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেছেন, মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরি নাই। যদি মন্ত্রী এ বিষয়ে কিছু বলে থাকেন তাকেই সেটি প্রমাণ দিতে হবে। হাসপাতাল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে মঙ্গলবার আপিল করা হবে। সোমবার (১৫ জুন) মগবাজারে আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬টি নবজাতক শিশু মৃত্যু ও হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদিকদের তিনি এমব কথা বলেন।

তিনি বলেন, লাইসেন্স বাতিলের যে রিপোর্ট দেয়া হয়েছে, সেখানে ভেন্টিলেশনের কথা উঠে আসছে। আমরা পুরো হাসপাতালের ভেন্টিলেশন সিস্টেম নতুনভাবে করছি। হাসপাতালে বেকারি ছিল, এখন সেটা বন্ধ করা হয়েছে। এখানে বেশ কয়েকজন ক্রিটিকাল রোগী রয়েছে।

গত শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘আদ্‌-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করে দিয়েছি। অন্যদিকে জামায়াতের নেতারা আজ আদ্‌-দ্বীনের পক্ষে কথা বলে।’

গত ২৭ মে ভোরে আদ-দ্বীন হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার দিনই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। ৪ জুন তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, তদন্তে হাসপাতালের চরম অবহেলার প্রমাণ পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা