• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Headline
আঞ্চলিক আধিপত্যবাদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘পোশাকশিল্পে সাময়িক অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না’: সিলেটে বাণিজ্যমন্ত্রী রাজধানীতে এক রাতেই জোড়া বাসে আগুন: মিরপুরে বিহঙ্গ ও মহাখালীতে সোহাগ পরিবহনে অগ্নিসংযোগ ২১ বছর পর রাজপথের শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমান: নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউ লাখো নেতাকর্মীর ঢল ফ্রাঙ্কফুর্টে ইরানের ক্ষমতাচ্যুত শাহপুত্রের ‘স্বাধীনতা পুরস্কার’ গ্রহণ নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনা ‘জিয়াউর রহমান দায়িত্ব না নিলে স্বাধীনতা অন্যের হাতে চলে যাওয়ার আশঙ্কা ছিল’: বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী ঐতিহাসিক ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন: রুহুল কবির রিজভী ‘কোনো ডিসেম্বরেই দেশে আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নোবিপ্রবিতে নাহিদ ইসলাম নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন জিয়ার ছবি ছাড়া ব্যানার, পরে ‘বঙ্গবন্ধু’ সম্বোধন: জয়পুরহাটে তুলকালাম

বিসিএস ভাইভা নম্বর কমিয়ে ১০০, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত নিয়োগে নতুন পদক্ষেপ

একুশে সংবাদ ডেস্ক / ৯১ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আজ ফাইল ছবি

ঢাকা: সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও যোগ্যতাভিত্তিক করার লক্ষ্যে বিসিএস পরীক্ষার মৌখিক (ভাইভা) পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

 জাতীয় সংসদে নোয়াখালী-৬ আসনের এনসিপি সদস্য আবদুল হান্নান মাসউদের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত বিশেষ প্রজ্ঞাপন (এস.আর.ও. নং ৪১২-আই/২০২৪) অনুযায়ী এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপনের বিধি-১৮-এর উপবিধি (১)-এর টেবিল অনুযায়ী ভাইভার নম্বর পুনর্বিন্যাস করা হয়।

তিনি আরও জানান, চলমান ৪৭তম বিসিএস থেকেই ১০০ নম্বরের এই নতুন পদ্ধতিতে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। একইভাবে বিশেষ বিসিএস হিসেবে পরিচিত ৪৮তম ও ৪৯তম বিসিএস পরীক্ষাতেও ১০০ নম্বরের ভাইভা পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ২০২৫ সালের ২৭ মে সংশোধিত “বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪”-এর বিশেষ বিধান অনুযায়ী এসব পরীক্ষা সম্পন্ন হয়।

তিনি আরও জানান, আসন্ন ৫০তম বিসিএস এবং পরবর্তী সকল বিসিএস পরীক্ষায় ভাইভার ১০০ নম্বর পদ্ধতি বহাল থাকবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিসিএস নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, গতিশীল ও বৈষম্যহীন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category