• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Headline
গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যা: অভিযুক্তদের বাড়িতে আগুন, যুবদল কর্মী আটক খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও জনগণ প্রত্যাখ্যান করবে: ছাত্রশিবির সভাপতি দুর্দান্ত প্রতিরোধে বেলজিয়ামকে রুখে দিল ইরান আসুন আমরা সকলে মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি : প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার সৌদি আরবকে উড়িয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল স্পেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের বৈঠক বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী বিমান পরিবহন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পর্যটন বিকাশের অন্যতম চালিকাশক্তি: বিমানমন্ত্রী বিসিএস ভাইভা নম্বর কমিয়ে ১০০, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত নিয়োগে নতুন পদক্ষেপ

বিমান পরিবহন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পর্যটন বিকাশের অন্যতম চালিকাশক্তি: বিমানমন্ত্রী

একুশে সংবাদ ডেস্ক / ২৭ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রোববার রাজধানীর একটি হোটেলে ‘সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বেসামরিক বিমান চলাচল খাতের জন্য তৈরি হচ্ছে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমান পরিবহন এখন শুধু যাত্রী ও পণ্য পরিবহনের মাধ্যম নয়; এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, পর্যটন বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি।

তিনি বলেন, একটি আধুনিক, দক্ষ ও টেকসই বিমান পরিবহন ব্যবস্থা জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে।

রোববার রাজধানীর একটি হোটেলে ‘সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বেসামরিক বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি, টেকসই ও সমন্বিত উন্নয়নের লক্ষ্যে জাতীয় মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ হিসেবে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক ও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় দেশের বিমান চলাচল খাতের ভবিষ্যৎ উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, বিমানবন্দর ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মহাপরিকল্পনা প্রণয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিমানমন্ত্রী বলেন, দেশের বিমান চলাচল খাত আগামী দিনে কোন অবস্থানে থাকবে, তার সুস্পষ্ট রূপরেখা এই মহাপরিকল্পনায় প্রতিফলিত হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকার ইতোমধ্যে বিমান পরিবহন খাতের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করেছে।

তিনি বলেন, চলতি বছরের শেষ নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আনুষ্ঠানিকভাবে চালুর লক্ষ্যে কাজ দ্রুত এগিয়ে চলছে।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের চারটি অভ্যন্তরীণ বিমানবন্দরকে আধুনিক ও পূর্ণাঙ্গভাবে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচালনার প্রস্তুতিও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

কর্মশালায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেবিচকের চেয়ারম্যান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তা, বিমানবন্দর কর্তৃপক্ষ, বিমান চলাচল বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, প্রণীতব্য এভিয়েশন মহাপরিকল্পনা দেশের বিমানবন্দর উন্নয়ন, আকাশপথ ব্যবস্থাপনা, যাত্রীসেবা বৃদ্ধি, কার্গো পরিবহন সম্প্রসারণ এবং আন্তর্জাতিক যোগাযোগ জোরদারে দীর্ঘমেয়াদি নীতিগত নির্দেশনা হিসেবে কাজ করবে।

তারা আশা প্রকাশ করেন, এই মহাপরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাত আরও আধুনিক, প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন হিসেবে গড়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা