• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Headline
২৩ তম প্রেসিডেন্ট নির্বাচন: ভোটগ্রহণ চলছে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল : নাহিদ ইসলাম ইতালিতে হোটেল নোংরা করার অভিযোগ জেমসদের বিরুদ্ধে : জরিমানা লম্বা ছুটিতে সাফা কবির : ছোট পর্দা স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই, তবুও জনগণের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ: তথ্য উপদেষ্টা মেসির দারুণ গোল, সুলিভানের লাল কার্ড; তবুও জয়হীন মিয়ামি পচেফস্ট্রুমে ম্যাচ বাঁচাল বাংলাদেশ : অঙ্কনের ৩৫ ওভারের লড়াই ফেনীতে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলার ওপর দিকনির্দেশনা দিলেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী সাবেক কূটনীতিক ট্রাম্পের চাপেই ইরানিরা আরও ঐক্যবদ্ধ

স্যানিটারি ইন্সপেক্টর পদে পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা হালনাগাদ করছে স্বাস্থ্য অধিদপ্তর

একুশে সংবাদ ডেস্ক / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ঢাকা, ৩০ জুন:

স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত এসআইটি (SIT) কোর্স সম্পন্ন স্বাস্থ্য সহকারীদের স্যানিটারি ইন্সপেক্টর পদে পদোন্নতির লক্ষ্যে জ্যেষ্ঠতা তালিকা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র ১০ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন-২ শাখা থেকে সোমবার (২৯ জুন) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত যেসব স্বাস্থ্য সহকারী ৫৩তম থেকে ৫৪তম ব্যাচ পর্যন্ত এসআইটি (স্যানিটারি ইন্সপেক্টর ট্রেনিং) কোর্স সম্পন্ন করেছেন এবং স্যানিটারি ইন্সপেক্টর পদে পদোন্নতির জন্য আবেদন করেছেন, তাদের পদোন্নতি কার্যক্রম এগিয়ে নিতে জ্যেষ্ঠতা তালিকা হালনাগাদ করা হবে।

এ জন্য আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে জমা দিতে হবে।

জমা দিতে হবে আবেদনপত্র, মূল চাকরিবই (যারা ফেরত নিয়েছেন), বিগত পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর), হালনাগাদ সন্তোষজনক চাকরি প্রত্যয়নপত্র এবং বিভাগীয় মামলা নেই—মর্মে হালনাগাদ প্রত্যয়নপত্র।

তবে যেসব আবেদনকারীর ২০২১ ও ২০২২ সালের এসিআর ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে জমা রয়েছে, তাদের ওই দুই বছরের এসিআর পুনরায় জমা দেওয়ার প্রয়োজন হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১০ দিনের মধ্যে সব প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা না দিলে পরবর্তীতে তা গ্রহণ করা হবে না এবং সংশ্লিষ্ট আবেদন বিবেচনার বাইরে থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর-এর সহকারী পরিচালক (প্রশাসন-১) ও জ্যেষ্ঠতা তালিকা যাচাই-বাছাই কমিটির সদস্য-সচিবের স্বাক্ষর রয়েছে।

এদিকে বিজ্ঞপ্তিটি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের জন্য সহকারী পরিচালক (এমআইএস)-কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের সব পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category