• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
Headline
কাফরুলে যুবদল নেতাসহ দুজনকে গুলি, অস্ত্রসহ একজন আটক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীকে মনোযোগী হওয়ার আহ্বান জামায়াত আমিরের সংবিধানবিরোধী কাজ করে থাকলে রাষ্ট্রপতির শাস্তি হওয়া উচিত: নাহিদ ইসলাম শাপলা চত্বরে ছাতার ভেতরে পাইপ বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: মির্জা ফখরুল কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি: বাংলাদেশে বিনিয়োগের আহ্বান এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান জয়পুরহাটের কালাইয়ে কৃষিপণ্য রপ্তানি অঞ্চল স্থাপনের সম্ভাবনা : পরিদর্শনে প্রতিমন্ত্রী ও কৃষি সচিব রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ, স্টার্টআপের জন্য ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল

অনলাইন ডেস্ক / ১৬ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে উৎসাহ দিতে বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ এবং স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে বাংলাদেশ ব্যাংক বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১২ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (প্রথম বাজেট) অধিবেশনের ২৩তম কার্যদিবসে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টায় অধিবেশন শুরু হয়।

অর্থমন্ত্রী জানান, তরুণ ও নতুন উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংক কুটির, মাইক্রো ও ক্ষুদ্র (সিএমএসএমই) খাতের নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিমের আকার ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করেছে।

তিনি বলেন, এ তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ টাকা পর্যন্ত এবং জামানতের বিপরীতে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন।

স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ‘স্টার্ট-আপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার একটি পৃথক পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। এ তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন।

তিনি আরও জানান, সম্ভাবনাময় স্টার্টআপে মূলধনী বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দেশের ৩৯টি তফসিলি ব্যাংকের অংশীদারিত্বে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি, পিএলসি গঠন করা হয়েছে। এর মাধ্যমে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো সরাসরি ইক্যুইটি বিনিয়োগ গ্রহণের সুযোগ পাবে।

বেকারদের কর্মসংস্থান প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে পরিচালিত ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল ২০২৫ সালের ১৪ জুলাই সফলভাবে সমাপ্ত হয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ১ হাজার ২০০ কোটি টাকার নতুন একটি বৃহৎ তহবিল গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category