• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline
আইআরসির প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রীর বৈঠক জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা : দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান : রবিউল আলমের মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের টেক্সটাইল সানকো মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন  দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : প্রধান নির্বাচন কমিশনার বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রতিমন্ত্রী শরীফুল আলমের উদ্যোগে ‘খ’ থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত হচ্ছে কুলিয়ারচর পৌরসভা কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিল রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা :  ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬

আইআরসির প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রীর বৈঠক

একুশে সংবাদ ডেস্ক / ২ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)-এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টর (এশিয়া) হাসিনা রহমান।

বুধবার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন উপস্থিত ছিলেন।

বৈঠকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, জরুরি স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দুর্যোগ-পূর্ব ও দুর্যোগকালীন ঝুঁকি হ্রাসে প্রশিক্ষণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে কারিগরি সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মহান মুক্তিযুদ্ধসহ দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য আইআরসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শুধু দেশের দক্ষিণাঞ্চল নয়, সারা বাংলাদেশে সংস্থাটির কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান।

তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে নারী ও শিশুদের কল্যাণে যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে এবং এসব কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

নারীদের কেয়ার ইকোনমিতে অংশগ্রহণ বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রমে আইআরসির সহযোগিতা কামনা করলে সংস্থাটির পক্ষ থেকে ইতিবাচক সাড়া দেওয়া হয়।

আইআরসির ডেপুটি রিজিওনাল ডিরেক্টর হাসিনা রহমান বাংলাদেশের সামাজিক সুরক্ষা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, নারী ও শিশুদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণে প্রয়োজনীয় কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে আইআরসি সহযোগিতা দিতে প্রস্তুত।

এ সময় তিনি বিশ্বের বিভিন্ন দেশে আইআরসি পরিচালিত মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য আইআরসির বিভিন্ন সহায়তা কার্যক্রমের বিষয়েও তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category